এক্সপ্লোর

Success Story : হাত-পা কেড়েছে দুর্ঘটনা, কাড়তে পারেনি মনোবল, স্বপ্ন ; সুরজ এখন IAS

Success Story : দুটো পা নেই। একটা হাত কনুই পর্যন্ত। অন্য হাতের সবকটি আঙুলও নেই তাঁর। দুর্ঘটনা কেড়ে নিয়েছে অঙ্গ। কিন্তু কাড়তে পারেনি জেদ, মনোবল। তাই তো তিনি ফিরে এসেছেন। নতুন করে। অন্ধকার থেকে আলোয়।

কলকাতা : 'আর পারছি না', 'সময় কি কঠিন', 'হতাশ লাগছে', 'হে ভগবান', 'কেন এমন হল আমার সঙ্গে' ইত্যাদি, ইত্যাদি। জীবনে চলার পথে হতাশ হয়ে যাওয়া, হতাশ হতে চলা মানুষের সংখ্যা আমাদের চারপাশে কম নয়, যাদের মুখ থেকে প্রায়শই বেরিয়ে আসে এসব শব্দবন্ধ। দীর্ঘশ্বাসে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। লড়তে লড়তে ক্লান্ত হয়ে হেরে যেতে বসেছেন যাঁরা, তাঁদের উদ্দেশে বলা, যদি এই প্রতিবেদন আপনি/আপনারা দেখছেন/পড়ছেন, প্লিজ মন দিয়ে পড়ুন একটিবার। আপনার হতাশার 'হত' হয়তো সরে যাবে দূরে। অন্ধকারের ভিতর থেকে আবার প্রাণ ফিরে পাবে আশা। সূর্য উঠবে নতুন। মুখ আর মন একসঙ্গে বলে উঠবে, জীবন তুমি কত সুন্দর। 

সুরজ তিওয়ারি (Suraj Tiwari)। যার লড়াই উপলব্ধি করার পর এটা মনে না হয়ে যায় না যে কত তুচ্ছ আমাদের কষ্টগুলো, তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বেরিয়ে তো যাওয়াই যায়। সুরজ। পা নেই। দুটো হাত আছে বটে, তবে না থাকাই। মুখে লেগে আছে সবসময়ের প্রশান্তির, যুদ্ধজয়ের একটা হাসি। যার কাছে জীবনের যে কোনও চ্যালেঞ্জ সামনে দাঁড়াতে ভয় পাবে। 

শুয়ে নয়, ঘুমিয়ে নয়, রাত জেগে স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে, তাই আজ তিনি বেজায় খুশি। আর UPSC-র স্বপ্ন তিনি দেখেছিলেন দুহাজার উনিশ সালে। কিন্তু তার আগে সুরজের সঙ্গে যে ঘটনাটা (Train Accident) ঘটে গিয়েছিল, তার পর আর পাঁচটা মানুষের আর বোধহয় ঘুরে দাঁড়ানো সম্ভব ছিল না। কিন্তু হেরে যাননি সুরজ।

ফ্ল্যাশব্যাক
২০১৭ সালের ২৯ জানুয়ারি। এক ট্রেন দুর্ঘটনায় বদলে গিয়েছিল চারপাশের সবকিছু। পা হারিয়ে, হাত হারিয়ে বেঁচে থাকার লড়াইটাই তখন ছিল সবকিছু। মে মাসে আসে আরও এক ধাক্কা। মারা যান সুরজের বড়দা। প্রকৃত অর্থেই কঠিন পরিস্থিতি তখন। সুরজের কথায় "চারিদিকে অন্ধকার লাগছে। রাস্তা যেন দেখতে পাচ্ছিলাম না।" আর এখন আলোই আলো। 

লড়াইটা অবশ্য এখানেই শুরু নয়। দর্জির কাজ করে অতিকষ্টে সংসার চালাচ্ছেন বাবা। আর নুন আনতে পান্তা ফুরনো সেই সংসারে স্বপ্ন দেখা এক কিশোরের লড়াইটা যে কত কঠিন সুরজের কথায় ফুটে উঠছিল তা। ক্লাস টুয়েলভে পড়েছেন স্থানীয় স্কুলে। CBSE বোর্ড। অবাক করার মতো তথ্য দিয়ে সুরজ জানিয়েছেন, ক্লাস টুয়েলভে পাশ করেননি তিনি। পরে ২০১৪ সালে উত্তরপ্রদেশ থেকে বোর্ডের পরীক্ষা দেন ও পাশ করেন। তবে সংসারের অবস্থা দেখে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কাজ নিয়ে নেন বেসরকারি সংস্থায়। দিল্লিতে। চাকরি করছিলেন। ছোট ছোট শখ ছিল। সংসারে সাহায্য করার আর্তি ছিল। সব মিলিয়ে যা বেতন পাচ্ছিলেন, খুশি ছিলেন, জানিয়েছেন সুরজ। 

২০১৭ সালে ট্রেন দুর্ঘটনার পর পুরোপুরি বদলে যায় জীবন। একবছর বাড়িতেই ছিলেন সুরজ। কোনও কিছুই করতে পারতেন না তিনি। কারো সাহায্য ছাড়া। সব অন্ধকার ছিল। তারপর ভেবে নেন, ছোট ঘটনাই তো। হেরে যাওয়া কেন ? শুরু করেন আবার। প্রথমে স্নাতক হোন। JNU থেকে। আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু। UPSC-র স্বপ্ন দেখাও এভাবেই। JNU - থেকেই UPSC-র কথা জেনেছিলেন তিনি। তাঁর কাজ, তিনি করবেনই। একথাটা বারংবার নিজেকে বলেছেন। পাঁচবছরের চেষ্টা। আর সবকিছু ভুলে গিয়ে লেগে থাকা। তারই ফল আজকের এই ফল। UPSC -তে ৯১৭ ক্রমতালিকায় রয়েছেন। এতেই খুব খুশি সুরজ। তবে প্রথমবারের চেষ্টায় নয়। দ্বিতীয়বারের চেষ্টায় পেয়েছেন। আর সুরজ কতটা আত্মবিশ্বাসী আর খুশি, তা বলে দেয় তাঁর মুখের হাসিই।


Success Story : হাত-পা কেড়েছে দুর্ঘটনা, কাড়তে পারেনি মনোবল, স্বপ্ন ; সুরজ এখন IAS

যারা প্রতিদিন বা কখনও না কখনও হেরে যাচ্ছেন, হেরে যাওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য একটাই বার্তা সুরজের। জয়ের আগে হেরে যাওয়া নয়। লেগে থাকলেই সাফল্য়। ব্যর্থতার পরেই আসে সাফল্য। চ্যালেঞ্জ আসবে। টপকে যাওয়াটাই চ্যালেঞ্জ। আর মজায় থাকতে আনন্দে থাকতে পরামর্শ দিচ্ছেন। আনন্দে থাকলেই হয়। বলেন সুরজ। যিনি মনে করেন disable নয়, this is able। 

থামতে চান না সুরজ। থামতে দিতে চান না সুরজ। আরও স্বপ্নের অনেক বড় লিস্ট আছে তাঁর। আর আপনার ?  

আরও পড়ুন  : চারবার ব্যর্থ, পাঁচবারে সেরা তিনে ; ঘুরে দাঁড়ালেই সাফল্য, বার্তা উমার

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
Success Story: পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget