এক্সপ্লোর

UGC-NET Results: আগামীকাল UGC-NET- এর ফলপ্রকাশ, কোথায় দেখতে পাবেন?

National Testing Agency আগামীকাল বৃহস্পতিবার ১৩ এপ্রিল ইউজিসি-নেট- এর ফলপ্রকাশ করবে বলে ঘোষণা করেছেন ইউজিসি-র চেয়ারম্যান।

UGC NET Result 2023: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ১৩ এপ্রিল UGC-NET- এর ফল প্রকাশিত হবে। সম্প্রতি ট্যুইট করে একথা ঘোষণা করেছেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের চেয়ারম্যান মামিদালা জগদীশ কুমার। ugcnet.nta.nic.in - এই ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন প্রার্থীরা। 

 

 

ন্যাশনাল টেস্টিং এজেন্সি গতবছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে ইউজিসি-নেট পরীক্ষার আয়োজন করেছিল। মোট ৮৩টি বিষয়ে পরীক্ষা হয়েছিল পাঁচটি দফায়। আগামীকাল ইউজিসি-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার ফল অর্থাৎ রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের নিয়ম অনুসারে যে প্রার্থীরা পরীক্ষায় বসেছিলেন তাঁদের মধ্যে ৬ শতাংশ প্রার্থী যাঁরা দুটো বিষয়ে পরীক্ষা দিয়েছেন এবং নূন্যতম পাশ নম্বর পেয়েছেন তাঁদের নেট উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে। 

কিছুদিন আগে অ্যাসিসট্যান্ট প্রফেসর পদে চাকরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিল ইউজিসি

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ ইউজিসি'র (UGC) চেয়ারম্যান প্রফেসর এম জগদীশ কুমার জানিয়েছিলেন অ্যাসিসট্যান্ট প্রফেসরের (Assistant Professor) চাকরির জন্য পিএইচডি বাধ্যতামূলক নয়। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে UGC-HRDC বিল্ডিংয়ের উদ্বোধনে গিয়েছিলেন ইউজিসি চেয়ারম্যান। সেখানেই একথা বলেন প্রফেসর কুমার। তিনি জানিয়েছিলেন, ইউজিসি নেট যাঁরা পাশ করেছেন তাঁরা সরাসরি অ্যাসিসট্যান্ট প্রফেসরের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাঁরা আবেদন করতে পারবেন। এর জন্য পিএইচডি অর্থাৎ ডক্টরেট ডিগ্রি থাকার প্রয়োজনীয়তা নেই। 

তবে এই নিয়ম এখনও চালু হয়নি। কারণ এখনও রেগুলার প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের পদে যোগ দিতে গেলে পিএইচডি'র প্রয়োজনীয়তা রয়েছে। নতুন নিয়ম চালু না হলেও, তার ঘোষণা পেয়েই স্বস্তিতে রয়েছেন অনেকে। পরবর্তীকালে ইউজিসি'র সিদ্ধান্ত কোন দিকে এগোচ্ছে তা সময় জানান দেবে। নয়া নিয়মে ইউজিসি নেট পাশ করলে সেটাই অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে যুক্ত হওয়ার মাত্রা হিসেবে নির্ধারিত হবে। 

স্নাতকের পর সরাসরি পিএইচডি

গতবছর আরও এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল ইউজিসি। জানানো হয়েছিল, স্নাতকের পর সরাসরি পিএইচডি করতে পারবেন পড়ুয়ারা। ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমারই এই নতুন প্যাটার্নের কথা ঘোষণা করেছিলেন। তবে চার বছরের স্নাতক প্রোগ্রাম, যা আগে ঘোষণা করা হয়েছিল সেটার বাস্তবায়ন না হলে স্নাতকের পরেই পিএইচডি করার এই প্রক্রিয়াও চালু হবে না। ইউজিসি- র প্রধান জানিয়েছিলেন, চার বছরের স্নাতক প্রোগ্রামে যাঁরা পড়াশোনা করবেন তাঁদের আর পিএইচডি করার জন্য জন্য মাস্টার ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রির প্রয়োজন হবে না। চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হলে পড়ুয়াদের আর মাস্টার ডিগ্রি বা স্নাতকোত্তর পড়তে হবে না। বরং সরাসরি পিএসডি প্রোগ্রামে যুক্ত হতে পারবেন তাঁরা।
 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget