এক্সপ্লোর

UGC New Rule: বছরে দু-বার ভর্তির সুযোগ কলেজ-বিশ্ববিদ্যালয়ে, ইউজিসির নয়া নিয়মে কী সুবিধে পড়ুয়াদের ?

University Admission UGC Rule: এই নয়া নীতিতে এবার থেকে শিক্ষাবর্ষের মাঝখানে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেও পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। অর্থাৎ বছরে দু-বার ভর্তির প্রক্রিয়া চালু করা হবে।

Indian Universities Admission: কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়মে বদল আনল ইউজিসি। এবার থেকে পড়ুয়ারা বছরে দু-বার ভর্তি হতে পারবেন দেশের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে (University Admission)। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই শুরু হল এই নয়া নিয়ম। সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই নিয়ম কার্যকর হবে। বিদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতই এই নিয়ম চালু করল ইউজিসি (UGC New Rule)। গতকাল ১১ জুন ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার এমনই বার্তা দিয়েছেন।

এখন দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবর্ষ শুরু হয় জুলাই-আগস্ট থেকে এবং শেষ হয় মে-জুন মাস থেকে। এই শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীরা কেবলমাত্র একবারই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। তবে এই নয়া নীতিতে এবার থেকে শিক্ষাবর্ষের মাঝখানে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেও পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। অর্থাৎ বছরে দু-বার ভর্তির প্রক্রিয়া চালু করা হবে। এই প্রসঙ্গে ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার জানান যে, মূলত বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশে দেরি হওয়ার কারণে যে সমস্ত পড়ুয়ারা কলেজে ভর্তি হতে পারেননি, তারা ফের একবার কলেজে (UGC New Rule) পড়ার সুযোগ পাবেন। এছাড়াও শারীরিক সমস্যা, ব্যক্তিগত কোনও কারণেও পড়ুয়ারা কলেজে ভর্তির প্রাথমিক সুযোগ থেকে বঞ্চিত হলে ফের একবার ভর্তির সুযোগ পাবেন এই নয়া নিয়মে। ফলে জুলাই-আগস্ট মাসে ভর্তি হতে না পারলে ছাত্র-ছাত্রীদের আবার এক বছর অপেক্ষা করতে হবে না ভর্তির জন্য।

অধ্যাপক জগদীশ কুমার জানিয়েছেন, বছরে দু-বার ভর্তি প্রক্রিয়ার কারণে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণাগার, ক্লাসরুম, শিক্ষক, সাপোর্ট সার্ভিস সব ব্যবস্থাপনাই বছরে দুবার করে হবে এবং তা সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারবে। এই মুহূর্তে বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে এই নিয়মেই কলেজে ভর্তি হয়ে থাকে। আর এর জন্য সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ম-নীতি বদলে ফেলতে হবে, প্রয়োজনীয় পরিকাঠামো এবং শিক্ষক সহ এই নতুন নিয়ম আত্তীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে ছাত্র-ছাত্রীর ধারণক্ষমতা বাড়াতে হবে।

ইউজিসির মতে, এই ষাণ্মাসিক ভর্তি প্রক্রিয়ার ফলে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির গ্রস এনরোলমেন্ট রেশিও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে, ধীরে ধীরে ভারতীয় শিক্ষাব্যবস্থাকে একটা গ্লোবাল স্টাডি ডেস্টিনেশনে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এই নতুন শিক্ষানীতিতে।

আরও পড়ুন: NEET Result Controversy: শীর্ষ স্থানাধিকারী ৬৭, নির্বিচারে গ্রেস মার্কস! NEET ঘিরে কেন এত বিতর্ক জানুন

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget