এক্সপ্লোর

IPS Success Story : খুন হন বাবা, 'গন্ধমাদন পর্বত-প্রমাণ' বাধা কাটিয়ে মাত্র ২৩-এই IPS বজরং

Bajrang Yadav: উত্তরপ্রদেশের বস্তি জেলার এক চাষির ছেলে বজরং প্রসাদ। মাত্র ২৩ বছর বয়সেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এখন একজন সফল আইপিএস অফিসার। কী তাঁর সাফল্যের কাহিনি ?

বস্তি (উত্তরপ্রদেশ) : উত্তরপ্রদেশের বস্তি জেলার এক অখ্যাত গ্রাম গুড্ডি। সেখানকারই এক সামান্য চাষির ছেলে বজরং প্রসাদ। আজ তাঁরই দেশজোড়া জয়জয়কার। মাত্র ২৩ বছর বয়সেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এখন সফল IPS অফিসার। বাধা কম ছিল না, ছিল প্রতিকূলতাও, কিন্তু তার জন্য স্বপ্ন থমকে থাকেনি বজরংয়ের। স্বপ্নের দেশে তিনিই 'বাহুবলী'। হঠাৎ করেই একদিন খুন হয়ে যান তাঁর বাবা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। সঙ্কটের দিনে মাথা ঠিক রেখে এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্যে। পিছু হটেননি বজরং। আর আজ সেই স্বপ্নের পথে সাফল্যের ধ্বজা ওড়ালেন উত্তরপ্রদেশের বজরং প্রসাদ।

UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বজরংয়ের পথ খুব একটা সুগম ছিল না। ২০২০ সালে হঠাৎ করেই খুন হয়ে যান তাঁর বাবা। কারণ আজও অজানা। অথচ সমাজে প্রান্তিক মানুষদের সাহায্যের জন্যেই আজীবন কাজ করে গেছেন তিনি। বাবার খুনের ঘটনা গভীর ছাপ ফেলেছিল বজরংয়ের মনে। কিন্তু, এই গভীর শোক বজরংয়ের থেকে তার স্বপ্ন ছিনিয়ে নিতে পারেনি। বাবা মারা যাওয়ার পরেই দৃঢ় সিদ্ধান্ত নেন বজরং, তাঁকে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, একজন সফল আইপিএস অফিসার হতেই হবে। ফলে, একইসঙ্গে একটি স্থির উদ্দেশ্যের দিকে এগিয়ে চলতে শুরু করেন বজরং প্রসাদ।

পরিবার বরাবর তাঁর স্বপ্নের পথে বজরংকে সাহায্য করে এসেছে। তাঁর পরিবারে চার ভাই, এক বোন। মা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আর তাঁর বোন সদ্য যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে। বস্তি জেলাতেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন বজরং প্রসাদ। তারপর মাধ্যমিক পরীক্ষা দেন কালওয়ারির লিটল ফ্লাওয়ার স্কুল থেকে। বস্তির উর্মিলা এডুকেশনাল অ্যাকাডেমি থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হন বজরং প্রসাদ। তারপর ২০১৯ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে গণিতে বিএসসি পাশ করেন। শুরু হয় UPSC-র জন্য প্রস্তুতি। কঠোর প্রস্তুতি। বস্তি ছেড়ে দিল্লি চলে যান বজরং। সেখানেই পড়াশোনা চলতে থাকে।

একজন আইপিএস অফিসারের মতো ক্ষমতা সাধারণ মানুষের থাকে না। আর তাই সমাজের দরিদ্র শ্রেণির মানুষের সাহায্যের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য একজন ক্ষমতাশালী আইপিএস হতে চেয়েছিলেন বজরং প্রসাদ। বাবার মৃত্যুর ঘটনাকে মনে রেখে তাঁর এই স্বপ্নের পিছনে ছুটে গিয়েছিলেন তিনি। আজ স্বপ্ন সফল। সাফল্যের চূড়ায় বজরং প্রসাদ। ২০২২ সালে ইউপিএসসি পরীক্ষায় ৪৫৪তম স্থান অধিকার করেন তিনি। আর তার ফলেই মাত্র ২৩ বছরে ইউপিএসসি উত্তীর্ণ হয়ে তিনিই হয়ে ওঠেন দেশের সর্বকনিষ্ঠ আইপিএস। আইপিএস বজরং প্রসাদ।    

আরও পড়ুন: 'মোটা মাইনে'র কর্পোরেট-বাবুও লজ্জায় লাল হবেন এই ফুচকাওয়ালার আয় শুনে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Success Story: যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
IOCL Recruitment : ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 
ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 
Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget