এক্সপ্লোর

UPSC Recruitment 2023: অ্যাসিসট্যান্ট ডিরেক্টর এবং আরও ২ পদে নিয়োগ করতে চলেছে ইউপিএসসি, কবে পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে?

Jobs And Recruitments: ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী ও যোগ্য প্রার্থীরা। অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করানোর শেষ তারিখ ১ ডিসেম্বর।

UPSC Recruitment 2023: ইউপিএসসি (UPSC) অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) সম্প্রতি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর (Assistant Director) - সহ বেশ কয়েকটি পদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছে। অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ছাড়াও ডেপুটি জেনারেল ইন্টেলিজেন্স অফিসার (Deputy General Intelligence Officer) এবং অ্যাসিসট্যান্ট হাইড্রোজিওলজিস্ট (Assistant Hydrogeologist) পদে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া (Application Process) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন তাঁরা। অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করানোর শেষ তারিখ ১ ডিসেম্বর। তবে শূন্যপদের সংখ্যা একেবারেই কম। মোট তিনটি শূন্যপদ রয়েছে। প্রতিটি পদে একজন করে নিয়োগ হবেন। 

অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে 
 
তফশিলি জাতি, তফশিলি উপজাতি, মহিলা, বিশেষভাবে সক্ষম ছাড়া বাকি প্রার্থীদের ২৫ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। উল্লিখিত ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি মকুব করা হয়েছে। জানা গিয়েছে, ওই ২৫ টাকা স্টেট ব্যাঙ্কে অফ ইন্ডিয়ার যেকোনও ব্রাঞ্চে জমা দেওয়া যাবে। নগদে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার বন্দোবস্ত রয়েছে। এর পাশাপাশি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও দেওয়া যাবে টাকা। যেকোনও ব্যাঙ্কেই পাওয়া যাবে এই সুবিধা। ভিসা/মাস্টার/রুপে/ক্রেডিট/ডেবিট কার্ড/ইউপিআই পেমেন্টের মাধ্যমেও অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা। 

কীভাবে আবেদন জমা দেবেন, প্রক্রিয়া জেনে নিন সবিস্তারে

  • প্রথমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট upsconline.nic.in এখানে যেতে হবে আবেদনকারীদের।
  • হোমপেজে পাওয়া যাবে 'ONLINE RECRUITMENT APPLICATION (ORA) FOR VARIOUS RECRUITMENT POSTS' এই অপশন, সেখানে ক্লিক করতে হবে।
  • এরপর স্ক্রিনে একটি নতুন পেজ খুলে যাবে আপনার সামনে। 
  • এবার ভালভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। 
  • পরবর্তী পর্যায়ে জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।
  • অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর তার একটা হার্ডকপি অর্থাৎ ফর্ম প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন। ভবিষ্যতে প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন- রেল বিকাশ নিগম লিমিটেডে চাকরির সুযোগ, নিয়োগ করা হবে ম্যানেজার পদে, শূন্যপদ কত?

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget