এক্সপ্লোর

Madhyamik Result 2024: '১০ ঘণ্টা টানা পড়া, নিজেই নোটস তৈরি করেছি', ইঞ্জিনিয়ার হতে চায় মাধ্যমিকে তৃতীয় পুষ্পিতা

WBBSE Madhyamik Result 2024: তৃতীয় হয়েছে বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি। কীভাবে সাফল্য লাভ?

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ভোট-পর্বের মধ্যেই পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। 

মাধ্যমিকে এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। তৃতীয় হয়েছে বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি। কীভাবে সাফল্য লাভ? কীভাবে পড়লে মাধ্যমিকে ভাল নম্বর পাওয়া সম্ভব? এদিন এবিপি আনন্দকে পুষ্পিতা বলেন, 'আমার সাফল্যর নেপথ্যে আমার মা-বাবা, স্কুলের শিক্ষকদের অবদান রয়েছে অনেকটাই। আমি প্রায় প্রতিদিনই স্কুলে যেতাম। আর স্কুলের সময় বাদ দিয়ে আমি ১০ ঘণ্টা পড়াশোনা করার চেষ্টা করতাম। ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হতে চাই। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালবাসি।'

নিজেই নোটস করতেন পুষ্পিতা? এবিপি আনন্দকে মাধ্যমিকে তৃতীয় বলেন, 'আমার যেহেতু ইংরেজি মাধ্যম তাই বাংলায় রেফারেন্স বইগুলি আমার খুব একটা কাজে আসত না? তাই নিজেই ট্রান্সলেট করে নোটস করতাম বাংলা সহায়িকার সাহায্য পেতাম না বলেই আমাকে অনেকটাই খাটতে হয়েছে।

সামনের বছরের পরীক্ষার্থীদের জন্য কী টিপস দিলেন মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম হওয়া পুষ্পিতা? 

এদিন পুষ্পিতা বলে, 'যদি সঠিক লক্ষ্য রেখে ঠিক মতো পড়াশোনা করা যায়, টেক্সটবুকগুলো খুঁটিয়ে পড়া যায়, তাহলে কোনটাই অসম্ভব নয়। যতই কঠিন পরীক্ষাই হোক সেটায় ভাল ফল করা যায়।' 

এ নজরে দেখে নিন মাধ্যমিকের মেধা তালিকা

মাধ্যমিকে এবার মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২। মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৩ জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের নৈঋতরঞ্জন পাল। চতুর্থ হয়েছে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের তপোজ্যোতি মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৯০। ৬৮৯ নম্বর পেয়ে মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক। দশম স্থানে রয়েছে ১৮ জন। এর মধ্যে রয়েছে কলকাতার কমলা গার্লস হাইস্কুলের সোমদত্তা সামন্ত ও বরানগর রামকৃষ্ণ আশ্রম হাইস্কুলের প্রাঞ্জল  গঙ্গোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯৪ । 

আরও পড়ুন, SMS-এও দেখা যাবে মাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget