এক্সপ্লোর

WBCHSE: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পড়ুক ক্লাস টেনের পড়ুয়ারা, মৌলিক কোর্স চালুর প্রস্তাব সংসদের

Education News: ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার বিষয়ের সঙ্গে পরিচিত করার নয়া ভাবনা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

কলকাতা: মাধ্যমিক স্তরে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) সংক্রান্ত মৌলিক কোর্স চালুর পরামর্শ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council Of Higher Secondary Exam)। আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে অ্যাপ্লাইড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি বিষয় আনতে চলেছে সংসদ। সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে যাতে সহজেই পরিচিত হতে পারে পড়ুয়ারা তাই এই পরামর্শ। সংসদের মনে করছে, এতে পড়ুয়ারা একটা প্রাথমিক ধারণা পাবে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লাইড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটির মতো বিষয়ে।

কোর্স চালুর পরামর্শ: রাজ্যে এবার বছরে ২ বার হবে উচ্চমাধ্যমিক। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে লাগু হতে চলেছে নতুন এই পদ্ধতি। এরই মধ্যে নতুন বিষয় আনছে সংসদ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরে পড়ুয়াদের জন্য অ্যাপ্লাইড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটি দুটো নতুন বিষয় আনা হচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। এই পরিস্থিতিতে সংসদ মনে করছে যেসব পড়ুয়ারা এই বিষয়ে আগ্রহী তাদের জন্য প্রাথমিক কোর্স চালু করা যেতে পারে মাধ্যমিক স্তরেই।’’ পাশাপাশি স্বল্প সময়সীমার জন্য কম্পিউটার কোর্স চালুর কথাও বলেছেন তিনি। যাতে পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়ে প্রাথমিক ধারণা তৈরি হয়। তবে সংসদ স্পষ্ট করে দিয়েছে যে, এটা শুধুমাত্র পরামর্শ। কোনওরকম নির্দেশ তারা দিচ্ছে না। যদি মাধ্যমিক স্তরে এই ধরনের কোর্স চালু করতে হয়, তাহলে তার জন্য আদর্শ সময় এপ্রিল এবং মে মাস। এই সময়টা কাজে লাগানো যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য।

কীভাবে এই কোর্স করানো যাবে?

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “স্কুল তার সুবিধা মতো ক্লাসরুম বা অনলাইনে থিওরি ক্লাস করানো যেতে পারে। যদি কোনও স্কুল মনে করে তারা কোর্স করাতে পারছে না, সেক্ষেত্রে পাশে থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগ্রহী পড়ুয়াদের জন্য স্টাডি মেটেরিয়াল দেবে সংসদ। যেসব স্কুল এই মৌলিক কোর্স করাতে আগ্রহী তারা প্রয়োজনীয় তথ্য সহ academic@wbchse.net ঠিকানায় ইমেল করতে পারে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: ডাব খেয়ে ক্যারম খেলে ভোটের ময়দানে, নির্বাচনী প্রচারে সৌমিত্র খাঁ

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ভাঙা ঘর থেকে পুলিশের চাকরি! দারিদ্র্যকে হারিয়ে একসঙ্গে পুলিশে চাকরি ময়নাগুড়ির একই পরিবারের ৩ ভাই-বোনের
ভাঙা ঘর থেকে পুলিশের চাকরি! দারিদ্র্যকে হারিয়ে একসঙ্গে পুলিশে চাকরি ময়নাগুড়ির একই পরিবারের ৩ ভাই-বোনের
Railway Recruitment 2026 : দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
Khadi Industry Jobs : পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?
Success Story: পিৎজা ডেলিভারির কাজ থেকে আজ ৩ রেস্তোরাঁর মালিক! ভারতীয় যুবকের ১১ বছরের অবিশ্বাস্য সফর
পিৎজা ডেলিভারির কাজ থেকে আজ ৩ রেস্তোরাঁর মালিক! ভারতীয় যুবকের ১১ বছরের অবিশ্বাস্য সফর

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget