এক্সপ্লোর

WBJEE Exam 2021:করোনাকালে কাল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, অ্যাডমিট কার্ড দেখালেই রেলে মিলবে টিকিট

করোনাকালে রাজ্যে প্রথম সশরীরে হাজির থেকে পরীক্ষা হচ্ছে শনিবার।  রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স।

কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা:  কাল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। করোনাকালে প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির থেকে পরীক্ষা দেবেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। রেল ও মেট্রোর স্টাফ স্পেশালে মিলবে ছাড়। থাকবে পর্যাপ্ত বাস পরিষেবা। আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

করোনা আবহে স্কুল, কলেজ থেকে ইউনিভার্সিটি, সবই দীর্ঘদিন ধরে বন্ধ। ব্ল্যাক বোর্ড থেকে বসার বেঞ্চ, ধুলো জমছে সব কিছুতেই।বাতিল হয়ে গিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে অনলাইনে। এই প্রেক্ষাপটে করোনাকালে রাজ্যে প্রথম সশরীরে হাজির থেকে পরীক্ষা হচ্ছে শনিবার।  রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স। 
এবছর মোট জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীর সংখ্যা ৯২ হাজার ৬৯৫। তার মধ্যে রাজ্যের পরীক্ষার্থী ৬০ হাজার ১০৫ জন। অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ড-সহ ভিনরাজ্যের পরীক্ষার্থী ৩২ হাজারের বেশি। মোট ২৭৪টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলিতে করোনাবিধি মেনে যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 

শনিবার দুটি পর্যায়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে পেপার ওয়ান ম্যাথমেটিক্স পরীক্ষা। পরের ধাপে দুপুর ২টো থেকে বিকেল চারটে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হবে। 

বাস এবং ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচল শুরু হলেও, এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন।  এই পরিস্থিতিতে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, তারজন্য পদক্ষেপ করেছে সরকার।  শিক্ষামন্ত্রী বলেছেন, বিদ্যুৎ সরবরাহ যাতে নিরবিচ্ছিন্ন থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজনীয় পরিবহণের বন্দোবস্ত থাকছে। রেলকেও বলা হয়েছে। 

রেলের তরফে জানানো হয়েছে, শনিবার জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডমিট কার্ড দেখালেই টিকিট দেওয়া হবে। পরীক্ষার্থীর সঙ্গে যেতে পারবেন অভিভাবকরাও। মেট্রোর ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকছে। তবে পরীক্ষার্থীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। 

যে কোনও অসুবিধায় পড়লে তা সমাধানের জন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। সেগুলি হল----- 033-2367-1159/1149/1199

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত
Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget