এক্সপ্লোর

Class 5 Study: চতুর্থের বদলে এবার প্রাথমিক স্কুলে পড়ানো হবে পঞ্চম শ্রেণী পর্যন্ত, কবে থেকে কার্যকর?

Education News Update: রাজ্যের সরকারি স্কুলগুলিতে এতদিন অবধি ক্লাস ৪ পর্যন্ত পড়ানো হত। সেই ক্লাস ৪-এর জায়গায় এবার ক্লাস ৫ পর্যন্ত পড়ানো হবে

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এবার প্রাথমিক স্কুলে চলে আসছে ক্লাস ফাইভ। চতুর্থের বদলে এবার প্রাথমিক স্কুলে পড়ানো হবে পঞ্চম শ্রেণী পর্যন্ত। জানুয়ারি থেকেই ২ হাজার ৩৩৫টি স্কুলে নতুন নিয়ম কার্যকর করা হবে।  ধাপে ধাপে সমস্ত প্রাথমিক স্কুলে অন্তর্ভুক্ত হবে পঞ্চম শ্রেণি। সর্বভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গতি রাখতে এই সিদ্ধান্ত, খবর সূত্রের।

আজকেই রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের সরকারি স্কুলগুলিতে এতদিন অবধি ক্লাস ৪ পর্যন্ত পড়ানো হত। সেই ক্লাস ৪-এর জায়গায় এবার ক্লাস ৫ পর্যন্ত পড়ানো হবে। ২০২৫ সালের জানুয়ারি থেকে যখন নতুন শিক্ষাবর্ষ শুরু হবে তখন থেকেই এটা কার্যকর হবে। প্রাথমিকভাবে কার্যকর হবে ২৩৩৫টি স্কুলে। রাজ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা ৫০ হাজারেরও বেশি। সেখানে প্রায় ৫৩ লক্ষ পড়ুয়া রয়েছে। পরিকাঠামোগত সুবিধা থেকে প্রাথমিকভাবে ২ হাজার ৩৩৫টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে যেখানে এই নিয়ম লাগু হবে। 

কারণ হিসেবে বলা হচ্ছে, সর্বভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে সংঘতি রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য বিভিন্ন রাজ্যে প্রাথমিক শিক্ষার অধিনেই রয়েছে ক্লাস ফাইভ। আমাদের রাজ্যেই ক্লাস ফাইভ ছিল হাইস্কুলে। প্রাথমিক শিক্ষা ছিল ক্লাস ফোর পর্যন্ত। সেই কারণে, সংঘতি রাখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হয়েছে। অনেকেই মনে করছেন, এতে শিক্ষার মানের উন্নতিই হবে। প্রাথমিক শিক্ষা বাধ্য়তামূলক হওয়ায় এতে শিক্ষার্থীদের উপকার হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


Class 5 Study: চতুর্থের বদলে এবার প্রাথমিক স্কুলে পড়ানো হবে পঞ্চম শ্রেণী পর্যন্ত, কবে থেকে কার্যকর?

অন্যদিকে দিন দুয়েক আগেই টেট না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়োগ হচ্ছে না বলে। গত বছরের টেটের এখনও পর্যন্ত রেজাল্ট বেরোয়নি। ২০২২ সালের টেটের এখনও পর্যন্ত নিয়োগ প্রকৃয়া শুরু হয়নি, সেখানে শিক্ষক সংকট চলছে এবং শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে চর্চা চলছে, ঠিক সেই সময়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গতি রাখতে ক্লাস ফাইভ-এও রাইট টু চিলড্রেন ফর ফ্রি কমপালসারি এডুকেশন কার্যতর করতে। পঞ্চম শ্রেণীকেও প্রাথমিক স্কুলের মধ্যে আনা হবে।

আরও পড়ুন: Ananya Panday: জন্মদিনে অনন্যাকে প্রেমের বার্তা ওয়াকারের, বন্ধুর প্রেমে সিলমোহর দিলেন সুহানা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

                                                       

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
Success Story: সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
DRDO Paid Internship : ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget