এক্সপ্লোর

Jobs And Recruitments: রেলে শিক্ষানবিশ পদে হবে নিয়োগ, ৩ হাজারের বেশি শূন্যপদ, কারা আবেদন করতে পারবেন?

West Central Railway Recruitment 2023: যাঁরা আবেদন করবেন তাঁদের মেধার ভিত্তিতে তৈরি হবে মেধা তালিকা। সেই তালিকার ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

Jobs And Recruitments: পশ্চিম-মধ্য (West Central Railway) রেলবিভাগে হতে চলেছে নিয়োগ। শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করবে রেল কর্তৃপক্ষ। অনলাইনের মাধ্যমে করা যাবে আবেদন। পশ্চিম-মধ্য রেল অর্থাৎ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in- এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীরা। মোট ৩০১৫টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে এবং তা চলছে ১৪ জানুয়ারি, ২০২৪ সাল পর্যন্ত। 

কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন সবিস্তারে
  • JBP Division: 1164 posts
  • BPL Division: 603 posts
  • KOTA Division: 853 posts
  • CRWS BPL: 170 posts
  • WRS KOTA: 196 posts
  • HQ/JBP: 29 posts

আবেদনকারীদের যোগ্যতা (শিক্ষাগত এবং বয়স) 

রেলের এই শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদনকারেদের দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা সমতুল্য কোনও পরীক্ষা যা ১০+২ এক্সামিনেশন সিস্টেমের আওতাধীন, সেখান থেকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এক্ষেত্রে স্বীকৃতি এবং অনুমোদন প্রাপ্ত বোর্ডের গুরুত্ব রয়েছে। এর পাশাপাশি আবেদনকারীদের কাছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (NCVT/SCVT) থাকতে হবে। ১৫ থেকে ২৪ বছর বয়সীরা রেলের এই শিক্ষানবিশ পদের জন্য আবেদন জানাতে পারবেন। 

নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ যোগ্য প্রার্থীদের শিক্ষানবিশদের কীভাবে বেছে নেওয়া হবে 

যাঁরা আবেদন করবেন তাঁদের মেধার ভিত্তিতে তৈরি হবে মেধা তালিকা। দশম শ্রেণি অথবা সমতুল্য পরীক্ষায় একজন আবেদনকারী কত নম্বর পেয়েছিলেন তার ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করবে রেল কর্তৃপক্ষ। এছাড়াও দেখা হবে আইটিআই- এর নম্বর। দু'ক্ষেত্রেই গড় নম্বরের বিচারে তৈরি হবে মেধাতালিকা। অর্থাৎ আবেদনকারীদের মেধার ভিত্তিতে প্রাপ্ত নম্বর অনুসারেই তৈরি হবে মেরিট লিস্ট বা মেধা তালিকা এবং তার ভিত্তিতেই হবে নিয়োগ।

অ্যাপ্লিকেশন ফি কোন আবেদনকারীদের জন্য কত ধার্য করা হয়েছে, জেনে নিন 

তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা আবেদনকারীদের জন্য ৩৬ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। আর বাকি আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১৩৬ টাকা। বাকি যাবতীয় তথ্য ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনে সেখানে যাবতীয় খুঁটিনাটি তথ্য দেখে নিতে পারবেন আবেদনকারীরা। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

NICL AO Notification : ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget