এক্সপ্লোর

WB Election 2021 news: খানাকুলে ২ বিজেপি নেতার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মারধরের অভিযোগ

TMC vs BJP in West Bengal: বিজেপি নেতাদের মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

মোহন দাস, হুগলি: হুগলির খানাকুলে বিজেপির দুই স্থানীয় নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে ওই ঘটনা ঘটে খানাকুলের বালিপুর এলাকায়। বিজেপির অভিযোগ, দলের এক মণ্ডল সভাপতি ও জেলা সংখ্যালঘু মোর্চার এক সদস্য দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় তাঁদের কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ঘিরে ধরে। অভিযোগ, প্রথমে চোখে লঙ্কার গুঁড়ো ছেটানো হয়। তারপর লাঠি, রড দিয়ে মারধর করা হয় দুজনকে। আহত দু’জনকে ভর্তি করা হয়েছে খানাকুল গ্রামীণ হাসপাতালে। বিজেপি রাজ্যের শাসক দলের দিকে এই ঘটনায় আঙুল তুললেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

শনিবার বিজেপি নেতা বাবু মাস্টারের গাড়িতে হামলা চালানো হয়েছে। সেদিন রাতে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ির দুর্ঘটনায় উঠেছে ষড়যন্ত্রের অভিযোগ। সেসবের রেশ কাটার আগেই, ফের বিজেপির মণ্ডল সভাপতি ও সংখ্যালঘু মোর্চার সভাপতির উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এবার ঘটনাস্থল হুগলির খানাকুলের বালিপুর। 

বিজেপির দাবি, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু পাল ও সংখ্যালঘু মোর্চার সদস্য সওকত আলি। অভিযোগ, সেসময় তাঁদের ঘিরে ধরে ১৫-২০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। প্রথমে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। তারপর লাঠি দিয়ে দু’জনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। 

বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু পালের অভিযোগ, ‘আমরা বাড়ি ফিরছিলাম। সেই সময় তৃণমূলের লোকজন মারধর করে। আমাদের ঘেরাও করে বেধড়ক মারধর করা হয়।’

তৃণমূলের পাল্টা দাবি, হামলার নেপথ্যে রয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গোপাল রায়ের দাবি, ‘আমরা মানুষের পাশে দাঁড়াই। আমরা এসব করি না। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।’

বিধানসভা নির্বাচনের এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই রাজনৈতিক হিংসায় তেতে উঠেছে রাজ্য রাজনীতি। 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget