এক্সপ্লোর

Panchayat Election:দাঁতনের সাবড়ায় রাস্তায় আটকে সিপিএম প্রার্থী-সহ ৩ জনকে লাঠি দিয়ে বেধড়ক মার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

3 Along With CPM Candidate Allegedly Beaten: পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের সাবড়ায় রাস্তায় আটকে সিপিএম প্রার্থী-সহ ৩ জনকে লাঠি দিয়ে বেধড়ক মার। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinpur) দাঁতন (Dantan) ২ নম্বর ব্লকের সাবড়ায় রাস্তায় আটকে সিপিএম প্রার্থী-সহ (CPM Candidate) ৩ জনকে লাঠি দিয়ে বেধড়ক মার। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহতরা হাসপাতালে ভর্তি। সাবড়া গ্রাম পঞ্চায়েতের (Panchayat Election 2023) সিপিএম প্রার্থী সত্যেন দাসের অভিযোগ, বারবার মনোনয়ন তোলার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল। নতিস্বীকার না করাতেই গতকাল ৩০-৪০ জন তৃণমূল কর্মী হামলা চালায়। তৃণমূলের পাল্টা দাবি, সিপিএমের কোনও সংগঠন নেই, হারবে জেনে নিজেদের মধ্যে মারামারির দায় আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। এলাকায় টহল দিচ্ছে বেলদা থানার পুলিশ। 

অশান্তি চলছেই...
প্রাথমিক ভাবে যা শোনা যাচ্ছে, তাতে সিপিএম প্রার্থী-সহ ৩ জনকে রাস্তায় ফেলে লাঠিপেটা করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বাম প্রার্থীর দাবি, তৃণমূলের চাপে মনোনয়ন প্রত্যাহার না করাতেই এই হামলা। শাসকদল সেই অভিযোগ খারিজ করে জানিয়েছে, গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। প্রসঙ্গত, বাম কর্মী-সমর্থকদের এবার বিজেপিকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'পাটনায় সীতারাম ইয়েচুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিসফ্রাই খেয়েছেন। আপনাদের ভোট দেওয়া মানে চোর তৃণমূলকে ভোট দেওয়া। পশ্চিমবঙ্গে তৃণমূলের বি টিম সিপিএম এবং কংগ্রেস। দিল্লিতে কংগ্রেসের বি টিম হল তৃণমূল ও সিপিএম', স্পষ্ট দাবি বিরোধী দলনেতার। সঙ্গে মনে করিয়েছেন, 'কেরলে আবার মুখোমুখি সিপিএম এবং কংগ্রেস। একমাত্র বিজেপির কোনও সেটিং নেই।' এর আগেও আরামবাগে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। সিপিএমের মহিলা প্রার্থীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠেছিল সে বার। ভাঙচুর করা হয় সিপিএম প্রার্থীর বাড়ি, লাঠি-বাঁশ নিয়ে হামলার অভিযোগ ওঠে। সে বারও সন্দেহের তির ছিল তৃণমূলের দিকে। সপ্তাহখানেক আগেই আবার বাদুড়িয়ায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুর হয়। দলীয় কর্মীদের নিয়ে সিপিএম প্রার্থীর বৈঠকের সময় হামলার অভিযোগ ওঠে। রড-লাঠি নিয়ে মারধরের অভিযোগে সে বার সন্দেহের তির ছিল তৃণমূলের দিকে। জখম ৪ সিপিএম কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয় যাঁদের মধ্যে আশঙ্কাজনক ২ জন।
এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই তুমুল অশান্তির সাক্ষী ছিল রাজ্য। বিরোধী শিবিরের মতো শাসকদলের নেতাকর্মীরাও আক্রান্ত হন এতে। যেমন, রাজ্যপালের কোচবিহার সফর চলাকালীনই ফের অশান্ত হয়ে ওঠে দিনহাটার গীতালদহ। তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানকে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর আহত তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীকে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত। 

আরও পড়ুন:সকন্যা তিহাড়ে অনুব্রত, খাঁ খাঁ করছে বাড়ি-কার্যালয়, বীরভূমে বৈতরণী পার হবে তৃণমূলের!

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget