এক্সপ্লোর

Loksabha Elections 2024: বীরভূমে ফের ভাঙন ঘাসফুল শিবিরে, বিজেপিতে যোগ সংখ্যালঘু সহ ৫৫টি পরিবারের

Loksabha Elections 2024: সোমবারের পর মঙ্গলবারও ফের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিল ৫৫টি পরিবার। এদের মধ্যে বেশ কয়েকটি সংখ্যালঘু পরিবারও রয়েছে। সিউড়ির বাতাসপুর গ্রামে এই দলবদল হয়।

ভাস্কর মুখোপাধ্যায়, সিউডি: লোকসভা ভোটের দিন ঘোষণার পর থেকেই বীরভূমে ভাঙন অব্যাহত রয়েছে তৃণমূলে। সোমবারের পর মঙ্গলবারও সংখ্যালঘু সহ ৫৫টি পরিবার ঘাসফুল শিবির ছেড়ে যোগ দিল বিজেপিতে। তাদের মধ্যে বেশ কয়েকজনের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনাটি ঘটে সিউডি এক নম্বর ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের বাতাসপুর গ্রামে। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল। আজকে সন্ধ্যায় সেই ক্ষোভের প্রতিফলনই দেখা গেল বিজেপিতে যোগ দেওয়ার মধ্যে দিয়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বীরভূমের মহম্মদবাজার ব্লকের মাঠেরবাঁধ গ্রাম থেকে তৃণমূল, কংগ্রেস ও সিপিএম ছেড়ে ৩০০ জন যোগ দেন বিজেপিতে। সিউড়ির পার্টি অফিসে তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বীরভূম লোকসভার প্রার্থী দেবাশীষ ধর ও বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। নতুন দলে এসে এতদিন তাঁরা তৃণমূল থেকে কিছু পাননি বলেই দাবি করেন একাধিক সংখ্যালঘু ব্যক্তি।

আরও পড়ুন: Amit Shah on Mamata Banerjee Remark: 'ভাই-ছেলেদের চাকরির জন্য ১৫ লাখ টাকা আছে ?' মমতার মন্তব্যে পাল্টা শাহি-তোপ

তাঁদের মধ্যে সাবির আলি নামে এক ব্যক্তি অভিযোগ করেন, প্রায় ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস তাঁদের প্রচুর কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু, এতদিনে লক্ষ্মীর ভাণ্ডার, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা কোনও প্রকল্পের সুবিধাই তাঁরা পাননি। এমনকী গ্রামের যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা পেয়েছেন তাঁদের থেকেও ১০ হাজার টাকা করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। যাঁরা সামনে থেকে দলের হয়ে লড়াই করতেন তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করে সাইডলাইনে ফেলে দেওয়া হয়েছে। কিছুই তো দেয়নি উলটে হেনস্থা করেছে। ফলে তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

অন্য আরেকজন জানান, কাটমানি ছাড়া কিছু বোঝে না তৃণমূলের নেতারা। যা কিছুই হোক না কেন তাতেই কাটমানি খেতে চলে আসে। এতদিন চুপ করে থাকার পর বাধ্য হয়ে তাঁরা দলবদল করেছেন।

আরও পড়ুন: Dev in Kushmandi: 'হিন্দু-মুসলিম, রাম-রহিম নয়, ভোট হোক কাজের নিরিখে', সুকান্তগড় থেকে বার্তা দেবের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের

ভিডিও

Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের
Howrah Station: হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা-সোনা উদ্ধার
Kolkata police: কলকাতা ও রাজ্য পুলিশের IPS-এ রদবদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
Embed widget