এক্সপ্লোর

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট পড়ল ৬৪ শতাংশ, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সচিন, অমিতাভ, শাহরুখ, সলমন, আমিররা

সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গের আটটি আসনে। মোট ভোট পড়েছে ৭৬.৪৭ শতাংশ

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় সারা দেশে ভোট পড়ল ৬৪ শতাংশ। সোমবার নয় রাজ্যের মোট ৭২টি আসনে ভোটগ্রহণ ছিল। পশ্চিমবঙ্গের কয়েক জায়গায় অশান্তি ও ইভিএম বিকল হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটল চতুর্থ দফায়। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজস্থানের ১৩টি আসনে ৬২ শতাংশ ভোট পড়েছে। মধ্যপ্রদেশের ৬টি আসনে ভোট পড়েছে ৬৫.৮৬ শতাংশ। তুলনামূলকভাবে অনেক কম ভোট পড়েছে উত্তরপ্রদেশে। ১৩টি আসনে সোমবার মোট ভোট পড়েছে ৫৩.১২ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গের আটটি আসনে। মোট ভোট পড়েছে ৭৬.৪৭ শতাংশ। তবে বীরভূমের নানুর, রামপুরহাট, নলহাটি ও সিউড়িতে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বারাবনিতে কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচনী আধিকারিকের সঙ্গে বচসায় জড়ানোর জন্য বাবুলের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে। দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষ হয় বলে খবর। উত্তেজিত জনতাকে হঠাতে শূন্যে গুলিও চালানো হয়। চতুর্থ দফায় সারা দেশে মোট ভোট দিয়েছেন ১২ কোটি ৭৯ লক্ষ মানুষ। রাজস্থান ও মধ্যপ্রদেশে এদিনই প্রথম দফার ভোট হল। মহারাষ্ট্র ও ওড়িশায় নির্বাচন পর্ব মিটল আবার সোমবারই। পাথর ছোড়ার মতো বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্যে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ লোকসভা কেন্দ্রের কুলগাম জেলায় ভোট পড়েছে ১০.৩ শতাংশ। মুম্বইয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন সেলিব্রিটিরা। সপরিবারে এসে ভোট দেন অমিতাভ বচ্চন। ভোট দিয়েছেন শাহরুখ, সলমন ও আমির খানও। স্ত্রী অঞ্জলি, ছেলে অর্জুন ও মেয়ে সারাকে নিয়ে ভোট দেন সচিন তেন্ডুলকর। রেখা, করিনা কপূর, দীপিকা, প্রিয়ঙ্কারাও ভোট দেন।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget