এক্সপ্লোর

Panchayat Election: প্রতিরোধ এলে লড়তে প্রস্তুত, পঁচাত্তরেও মনের জোর অটুট বিজেপির পঞ্চায়েত প্রার্থীর

75 Year Old Lady Contest Election:নথিপত্রের হিসেবমতো তাঁর বয়স ৭৫ বছর। যদিও বৃদ্ধার দাবি, চার কুড়ি পেরিয়ে গিয়েছে। কিন্তু তাতে কী? এই বয়সেও পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পিছপা নন উমারানি মিশ্র।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: নথিপত্রের হিসেবমতো তাঁর বয়স ৭৫ বছর। যদিও বৃদ্ধার দাবি, চার কুড়ি পেরিয়ে গিয়েছে। কিন্তু তাতে কী? এই বয়সেও পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) প্রতিদ্বন্দ্বিতা করতে পিছপা নন উমারানি মিশ্র (Umarani Misra)। বিজেপির পতাকা হাতে ভোটে দাঁড়াচ্ছেন। সম্বল বলতে অদম্য মনের জোর ও প্রয়াত স্বামীর আশীর্বাদ। প্রতিপক্ষ কে, সেই দিকে তাকাচ্ছেনই না উমারানি। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার আমলাজোড়া পঞ্চায়েতের ঘটনা। পঁচাত্তর বছরের বৃদ্ধার এমন ইচ্ছার কথা শুনে সারা পড়ে গিয়েছে এলাকায়।

কী ঘটেছিল?
ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মুখে ও মনোনয়ন পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা, গুলিতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর এসেছে। কোথাও অভিযোগ, বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করতে হুমকি দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রেই সন্দেহের তির শাসকদলের দিকে। কিন্তু যাবতীয় ভয় উপেক্ষা করে আমলাজোড়া পঞ্চায়েতের ধোবাঘাটার বাসিন্দা উমারানি মিশ্র জানাচ্ছেন, রাজনীতিটা তিনি ভালোই বোঝেন। এমনকি, বাম আমলেও নির্বাচনে প্রার্থী হয়েছিলেন । বৃদ্ধার আশা, তাঁর স্বচ্ছভাব মূর্তি দেখেই বিজেপিকে ভোট দেবেন এলাকার মানুষ। সরকারি প্রকল্প থেকে মানুষ কী ভাবে বঞ্চিত হচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়ে প্রচারে নামবেন উমারানি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তাঁকে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। বৃদ্ধা জানান, যে কোনও ধরনের প্রতিরোধ এলে লড়াই করতে তিনি প্রস্তুত। তবে তাঁর ছেলে-বৌমারা ভয় পাচ্ছেন। এই বয়সে নির্বাচনে অংশগ্রহণ করে যদি ঝামেলার মধ্যে পড়তে হয়। তাই পরিবারের কেউ মুখ খুলতে চাননি। তাতে অবশ্য কিছু যায় আসে না বৃদ্ধার। বললেন, 'আমার খড়ের চাল, বাড়ি ভেঙে গিয়েছে। এই সরকারের কাছে কোনও সাহায্য পাইনি।' বিজেপি প্রার্থীর এমন মনোভাব দেখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, 'স্বচ্ছ ভাবমূর্তি দেখেই উমারানি দেবীকে প্রার্থী করা হয়েছে। জয়ের বিষয়েও আশাবাদী।' এলাকার বিজেপি সমর্থকদের বক্তব্য, এই বয়সে দাঁড়িয়ে মানুষের জন্য কিছু করার ইচ্ছাকে সমর্থন করবেন তাঁরা। তবে তৃণমূলের প্রার্থী ইতু দাস আমল দিতে নারাজ। বললেন, 'কে দাঁড়িয়েছে জানি না। আমি জিতব আশাবাদী। আর তৃণমূলের পক্ষ থেকে ওঁদের পরিবারের কাউকে হুমকি দেওয়া হয়েছে বলে তার জানা নেই।'

জয়-পরাজয়ের হিসেব হতে আরও কিছু দিন বাকি। তবে বয়স যে নির্বাচনী লড়াইয়ে বাধা হতে পারে না, সেটা এর মধ্যেই বোঝাতে পেরে গিয়েছেন বৃদ্ধা। বাকিটা বলবে সময়।

আরও পড়ুন:লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget