এক্সপ্লোর

Loksabha Election 2024 Dev : 'কর্মা বলে একটা বিষয় আছে' BJP নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের পরই সরব দেব

Dev On Money Recovery In Ghatal : শুক্রবার বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের পর ফের মুখ খোলেন দেব। বলেন, 'কালকে আমার মনে হয়েছে এবার উত্তর দেওয়ার সময় এসেছে।'


কলকাতা : ঘাটালের ( Ghatal ) দাসপুরে বিজেপি ( BJP ) নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৪ লক্ষ টাকা। যাঁর গাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। নাকা তল্লাশির সময় মিলেছে বিপুল পরিমাণ টাকা। এই টাকা কোথা থেকে এল, তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি প্রশান্ত বেরা। আর এই ঘটনার পরই বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব ( Dev ) । বললেন, 'যাঁর গাড়ি থেকে টাকা পাওয়া গেল, বিধানসভা ভোটে সেই নেতা দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে।প্রশান্ত বেরা দাসপুরে বিজেপির বিগ নেম ! '

সরাসরি বিজেপি  প্রার্থী হিরণকে ( Hiran Chatterjee )  আক্রমণ করে দেব বলেন,  'আমার নাম তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই পিছনে লেগে আছেন হিরণ।' তাঁকে ছোট করার নানারকম স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত সব অভিযোগের উত্তর দিল, ভোটের ঠিক একদিন আগে এই টাকা উদ্ধারের ঘটনা।  দেবের দাবি, এভাবেই প্রতিটি বিধানসভায় টাকা বিলি করছে বিজেপি, ভোট কেনা হচ্ছে। 

দেব বলেন, তাঁর ছবি তৈরিতে গরু চুরির টাকা ব্যবহার হয়েছে বলে বারবার দাবি করে এসেছে বিজেপি। এমনকী, গতকাল, বৃহস্পতিবারই, শুভেন্দু দাবি করেন, গরু পাচারকাণ্ডের অন্য়তম অভিযুক্ত এনামুল হকের ভাইয়ের কাছ থেকে দু'দফায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন দেব। তিনি বলেন, ২০১৬ সালে এনামুল হকের ভাই পিন্টু মণ্ডলের থেকে দুই দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব। এনামুলের ডায়েরিতে দেবকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ রয়েছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। দেবও সঙ্গে সঙ্গে জবাব দেন,  ওই টাকা সিনেমার জন্য লগ্নি করেছিলেন, সিনেমা রিলিজের পর ফেরত দেওয়া হয়েছিল।

শুক্রবার বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের পর ফের মুখ খোলেন দেব। বলেন, 'কালকে আমার মনে হয়েছে এবার উত্তর দেওয়ার সময় এসেছে। হিরণবাবু ও শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন আমার বদনাম করার জন্য। কিন্তু তা পারেননি'

দেবের দাবি, 'দলীয় কর্মী খুন দিয়ে প্রচার শুরু করেছিল বিজেপি, হাইকোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। ইডি-সিবিআই আমার পিছনে আড়াই বছর ধরে আমার পিছনে লেগে ছিল। আমাকে ফাঁসানোর জন্য আমার নাম নেওয়া হয়েছিল। বেশিদিন চুপ করে থাকলে মানুষ ভাববে আমি চুরি করেছি। '

শুক্রবার দেব বললেন, 'রাখে হরি মারে কে ! এত অভিযোগের জবাব এই ঘটনাই। টাকা বিলিয়ে ভোট কিনে নিতে চাইছে বিজেপি, ঘাটালে দেবকে হারাতে মরিয়া হয়ে এই কাজ'। ঘাটালের বিদায়ী সাংসদের দাবি,  'পুলিশ একটা গাড়ি ধরতে পেরেছে। প্রতিটি বিধানসভায় ৫০ লক্ষ টাকা নিয়ে ঘুরছে বিজেপি ভোট কেনার জন্য'। দেব বলেন, তিনি কর্মফলে বিশ্বাসী , তাই হয়ত 'কালকে নির্বাচন, আজ সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল'। 

সবমিলিয়ে ভোটের আগের দিনও সরগরম ঘাটাল লোকসভা কেন্দ্র। 

আরও পড়ুন : 

ক্রমেই এগোচ্ছে গভীর নিম্নচাপ, ক্যানিং থেকে আর কতদূরে? আজই প্রভাব শুরু রেমালের?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget