এক্সপ্লোর

Telangana Cvoter Exit Poll:KCR কে হারিয়ে কংগ্রেসই কি এবার তেলঙ্গানায়? কী পূর্বাভাস ABP-CVoter Exit Poll-এ?

ABP Cvoter Exit Poll 2023 Live Updates:এক দশক ধরে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কে চন্দ্রশেখর রাও। তৃতীয় বারও কি সেই পদ ধরে রাখতে পারবেন ভারত রাষ্ট্র সমিতির প্রধান?

নয়াদিল্লি: এক দশক ধরে তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao In Telangana Again)। তৃতীয় বারও কি সেই পদ ধরে রাখতে পারবেন ভারত রাষ্ট্র সমিতির প্রধান? নাকি বদলে যেতে পারে দ্রাবিড়ভূমের এই রাজ্যের রাজনৈতিক সমীকরণ? কী বলছে এবিপি-সি ভোটার বুথফেরত সমীক্ষা (Telangana ABP Cvoter Exit Poll 2023)? একবার চোখ বোলানো যাক।

কী হতে পারে?
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, তেলঙ্গানার ১১৯টি আসনের মধ্য়ে কংগ্রেস পেতে পারে ৪৯ থেকে ৬৫ টি আসন। কেসিআর-এর বিআরএস পেতে পারে ৩৮ থেকে ৫৪টি আসন। BJP-র ঝুলিতে যেতে পারে ৫ থেকে ১৩টি আসন। মিম-সহ অন্য়ান্য় দল ৫ থেকে ৯টি আসন পেতে পারে। শতাংশের হারে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪১ শতাংশ ভোট, বিআরএস পেতে পারে ৩৯%, বিজেপির ঝুলিতে যেতে পারে ১৬ শতাংশ, আর মিম-সহ অন্য়ান্য় দল ৪% ভোট পেতে পারে। 

প্রেক্ষাপট...
আজই এক দফায় নির্বাচন হয়েছে তেলঙ্গানায়। ১১৯ আসনের বিধানসভায় ভোটাভুটি শুরু হয় সকাল ৭টা থেকে। দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫১.৮৯ শতাংশ। মাওবাদী অধ্যুষিত এলাকায় যে ১৩টি আসন রয়েছে, সেগুলি বাদ দিয়ে বাকি আসনগুলিতে ভোট শেষ হওয়ার কথা বিকেল ৫টায়। যদিও তেলঙ্গানার মন্ত্রী তথা বিআরএস নেতা কেটিআর রাওয়ের দাবি, ভোট দেওয়ার জন্য নাগরিকদের কোথাও কোথাও রাত ৯টা পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে বুথফেরত সমীক্ষার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন বিআরএস নেতা। তাঁর কথায়, 'এই সব বুথফেরত সমীক্ষা যুক্তিহীন।  মানুষ এখনও ভোট দিচ্ছেন... ভারতের নির্বাচন কমিশন বিকেল সাড়ে ৫টা থেকে বুথফেরত সমীক্ষায় যে অনুমতি দিয়েছে, সেটিও অত্যন্ত অর্থহীন।' তাঁর কথা কতটা নির্ভুল, তা নিয়ে সন্দেহে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দ্রাবিড়ভূমের এই রাজ্যে কেসিআরের নেতৃত্বে বিআরএস ক্ষমতা ধরে রাখতে মরিয়া। অন্য দিকে, কংগ্রেস হারানো জমি ফিরে পাওয়ার জন্য জোরদার প্রচার চালিয়েছে। কর্নাটক বিধানসভা নির্বাচনে সাফল্য কিছুটা অক্সিজেন জুগিয়েছে কংগ্রেস শিবিরে। যদিও কেসিআর-শিবির, আগেকার কংগ্রেস সরকারের 'ব্যর্থতা' ও বর্তমানের কৃষক-উন্নয়ন ও নারী-উন্নয়ন প্রকল্প নিয়ে জোরদার প্রচার চালিয়েছে। পাল্টা বিআরএসের বিরুদ্ধে শতাব্দীপ্রাচীন দলের হাতিয়ার ছিল দুর্নীতির অভিযোগ। বিজেপি আবার উন্নয়নের স্বার্থে 'ডাবল ইঞ্জিন' সরকারের কথা বলেছে নিজেদের প্রচারে। একই সঙ্গে কেসিআরের বিরুদ্ধে 'পরিবারতন্ত্র'-র অভিযোগেও শান দিয়েছেন বিজেপি নেতারা। শোনা গিয়েছে কংগ্রেসি ব্যর্থতার কথাও। সব মিলিয়ে টানটান লড়াই।      

আরও পড়ুন:৫ রাজ্যে বিধানসভা ভোট, কী বলল এবিপি সি-ভোটারের বুথফেরত সমীক্ষা?

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget