এক্সপ্লোর

ABP Cvoter Opinion Poll: CAA চালু হওয়ায় লোকসভা নির্বাচনে বাংলায় কার লাভ? কী বলছে C Voter-এর সমীক্ষা?

ABP Cvoter WB Opinion Poll 2024: লোকসভা ভোটের আগে এই সিএএ নিয়ে কোন দল কতটা লাভবান হতে পারে? সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে তেমনই কিছু তথ্য। 

কলকাতা: আইনে পরিণত হওয়ার প্রায় ৪ বছর পর, লোকসভা ভোটের মুখে, CAA-র বিজ্ঞপ্তি জারি করেছে মোদি সরকার। ফলে দেশজুড়ে চালু হয়েছে নাগরিকত্ব সংশোধন আইন বা 'CAA'। পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে সিএএ বরাবরই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। লোকসভা ভোটের আগে এই সিএএ নিয়ে কোন দল কতটা লাভবান হতে পারে? সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে তেমনই কিছু তথ্য। 


'CAA' চালু হওয়ায় লোকসভা নির্বাচনে বাংলায় কে লাভবান হবে?

সি ভোটারের সমীক্ষায় বলা হয়েছে সিএএ চালু হওয়ায় ৪০ শতাংশ মানুষ মনে করছেন লাভবান হবে বিজেপি, ২৫ শতাংশ মনে করছেন  লাভবান হবে তৃণমূল, ৬ শতাংশ মনে করছেন লাভবান হবে বাম কংগ্রেস জোট, ১৩ শতাংশর মত সিএএ নিয়ে লোকসভা নির্বাচনে বাংলায় কোনও প্রভাব পড়বে না। ১৬ শতাংশ মনে করছেন তাঁরা এর উত্তর দিতে পারবেন না। 

মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ- 'CAA' নিয়ে কে সঠিক ব্যাখ্যা দিচ্ছেন?

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৩৩ শতাংশ মানুষ মনে করছেন সঠিক ব্যাখ্যা দিচ্ছেন মমতা। ৪৯ শতাংশ মনে করছেন সঠিক ব্যাখ্যা দিচ্ছেন অমিত শাহ। ৮ শতাংশ মনে করছেন দুজনের মন্তব্যই বিভ্রান্তিকর। ১০ শতাংশ বলেছেন তাঁরা এর উত্তর বলতে পারবেন না। 

'CAA' কার্যকর হওয়ায় সংখ্য়াগরিষ্ঠ মতুয়ারা কাকে ভোট দেবে? 

৪৭ শতাংশ মানুষ বলেছেন মতুয়ারা ভোট দেবেন বিজেপিকে। ৩১ শতাংশ বলেছেন সিএএ কার্যকর হলে মতুয়ারা তৃণমূলকে ভোট দেবেন, ৭ শতাংশ বলেছেন বাম-কংগ্রেস জোট ভোট পাবে। ১৫ শতাংশ মানুষ বলতে চাননি। 

'CAA' নাকি সন্দেশখালিকাণ্ড - কোনটা বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলায় লোকসভা ভোটে?

সি ভোটারের এই প্রশ্নের উত্তরে ২৭ শতাংশ মনে করছেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে সন্দেশখালি। ২৪ শতাংশ মনে করছেন সিএএ বড় ফ্যাক্টর হতে পারে। ২১ শতাংশ মনে করছেন দুটো ইস্যু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২৮ শতাংশ বলতে পারব না, এমনটাই জানিয়েছেন। 

 

ডিসক্লেমার: সি ভোটারের সমীক্ষা সম্পূর্ণ রূপে সঠিক প্রমাণিত হয়, কখনও আংশিক আবার কখনও আসল ফলের ঠিক উল্টোটাও হয়। তাই এই সমীক্ষায় ফল যাই হোক না কেন তাকে ধ্রুবসত্য মনে করার কোনও কারণ নেই। সি ভোটারের এই সমীক্ষার সঙ্গে সম্পাদকীয় নীতির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া তথ্যগুলো পাঠকদের সামনে তুলে ধরি মাত্র। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget