এক্সপ্লোর

Manoj and Dinda Exclusive: দৃষ্টান্ত তৈরি করছেন রাজনীতির দুই 'প্রতিপক্ষ'

সৌজন্যের দৃষ্টান্ত তৈরি করছেন দুই ক্রিকেটার 'বিধায়ক'।

কলকাতা: সদ্য শেষ হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। আর বাংলার ফল ঘোষণার পর থেকে প্রকাশ্যে আসছে রাজনৈতিক হিংসার অজস্র খবর। শাসক ও বিরোধী, দুই শিবিরের চাপানউতোর তুঙ্গে।

অথচ প্রবল রাজনৈতিক দ্বৈরথের মধ্যেও সৌজন্যের বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন দুই 'প্রতিপক্ষ'। একজন বলছেন, প্রয়োজনে অন্যের এলাকায় গিয়ে উন্নয়নের কাজে হাত লাগাতে প্রস্তুত। অপরজন বলছেন, প্রতীক আলাদা হলেও দু'জনের লক্ষ্য়ই তো মানুষের জন্য কাজ করা। 

মনোজ তিওয়ারি আর অশোক দিন্দা। প্রথমজন হাওড়ার শিবপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। দ্বিতীয়জন পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্রের বিজেপি বিধায়ক। দুজনের আর একটা পরিচয় হল, ক্রিকেট মাঠের দীর্ঘদিনের সতীর্থ। দুজনই জাতীয় দলের হয়ে খেলেছেন। একসঙ্গে আইপিএলে খেলেছেন। বাংলার জার্সিতে বহু স্মরণীয় ম্যাচ রয়েছে সহযোদ্ধা হিসাবে। মনোজ যখন বাংলার অধিনায়ক, প্রতিপক্ষ শিবিরে ধাক্কা দেওয়ার জন্য সব সময় বল তুলে দিয়েছেন দিন্দার হাতেই।

ময়দানে দুজনকে হরিহর আত্মা বলা হয়। হবে নাই বা কেন? দুজনেরই উত্থান জেলা থেকে। একজন মেদিনীপুর। অন্যজন হাওড়া। বাংলার হয়ে একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন। জিতিয়েছেন। জাতীয় দলের ড্রেসিংরুমে একসঙ্গে কাটিয়েছেন। আইপিএলেও ছিলেন সহযোদ্ধা। এক ক্লাবের হয়ে স্থানীয় ক্রিকেট খেলেছেন। একই আবাসনে থাকেন। চাকরি পর্যন্ত করেন একই অফিসে। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা? তাও একসঙ্গে। কখনও বেরিয়ে পড়ছেন ইউরোপ সফরে, কখনও অন্যত্র। মাঝে একবার দুজনের মধ্যে মতান্তর হয়েছিল বলে শোনা যায়। তবে এখন ফের সুসম্পর্ক। দুজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলুন। একে অন্যকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন, বিবাহবার্ষিকীতে অভিনন্দন দিচ্ছেন। একসঙ্গে ছবি পোস্ট করছেন।

সেই মনোজ আর দিন্দা রাজনীতির মাঠে প্রতিপক্ষ। ভোটে হয়তো সম্মুখসমর হয়নি। কিন্তু যুযুধান দুই শিবিরের দুই মুখ দুজনে। যদিও রাজনৈতিক পরিচয় তাঁদের বন্ধুত্বে প্রভাব ফেলছে না। এমনকী, রাজনীতির ময়দানেও একে অপরকে সাহায্য করতে প্রস্তুত দুজনই।

আপনি জিতেছেন। দিন্দাও জিতেছেন ময়না থেকে। শুভেচ্ছা বিনিময় হল? এবিপি লাইভকে মনোজ বলছেন, "এখনও সময় পেয়ে উঠিনি। জেতার পর এত মেসেজ এসেছে যে, এখনও সকলকে রিপ্লাই করতে পারিনি। তার ওপর করোনা পরিস্থিতিতে কাজে নেমে পড়তে হয়েছে।" যোগ করছেন, "মানুষ ওকে জিতিয়ে নিয়ে এসেছে। আমাদের সকলেরই কাজ মানুষের পাশে সব সময় দাঁড়ানো। আশা করছি ও-ও দাঁড়াবে। সকলেই পরিশ্রম করছি।"

দিন্দার এলাকায় কোনও প্রয়োজনে আপনার সাহায্য চাইলে? "আমি সব সময় পাশে আছি। ওকে সাহায্য করতে সম্পূর্ণ প্রস্তুত। মানুষের কাজই তো করব দুজনে," এক নিঃশ্বাসে বলে দিচ্ছেন বাংলার প্রাক্তন অধিনায়ক।

দিন্দার গলাতেও এক সুর। তিনি ক্রিকেট থেকে অবসর ঘোষণার দিন সবচেয়ে আবেগপূর্ণ বার্তাটা দিয়েছিলেন সম্ভবত মনোজই। ট্যুইট করেছিলেন, ‘অবিশ্বাস্য কেরিয়ারের জন্য অভিনন্দন। বাংলার সর্বকালের অন্যতম সেরা পেসার। যে যোগ্য মর্যাদা পায়নি।’ রাজনীতির ময়দানে দীর্ঘদিনের সতীর্থ, বন্ধু মনোজ তিওয়ারি তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন। শুভেচ্ছা বিনিময় হয়েছে? দিন্দা বলছেন, "এখন দুজনই খুব ব্যস্ত। তাই ফোন বা মেসেজ করে শুভেচ্ছা বিনিময় করতে পারিনি। আপনাদের মাধ্যমনেই মনোজকে শুভেচ্ছা জানাই।"

মনোজ তো প্রতিপক্ষ শিবিরের মুখ। যে শিবিরের বিরুদ্ধে ভোটের ময়দানে এত লড়াই করলেন! দিন্দা হাসতে হাসতে বলছেন, "রাজনৈতিক পরিচয় আমাদের বন্ধুত্বে চিড় ধরাবে না। এতদিন ধরে একসঙ্গে খেলেছি। কত ম্যাচ জিতিয়েছি। ওই সম্পর্ক কোনওদিন ভাঙতে পারে না। দলের হয়তো একটা অবস্থান থাকে। তবে সবাই চাইবে নিজের নিজের এলাকার উন্নতি করতে। সবাই সবাইকে সাহায্য করবে, এটাই প্রত্যাশিত। আমাদের দল আলাদা, প্রতীক আলাদা। তবে অশোক দিন্দা ও মনোজ তিওয়ারির লক্ষ্য় এক। আর সেটা হল মানুষের হয়ে কাজ করা। আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।"

সৌজন্যের দৃষ্টান্ত তৈরি করছেন দুই ক্রিকেটার 'বিধায়ক'।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget