এক্সপ্লোর

Bengal Election 2026 : প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অধীর চৌধুরী, ঠেলাঠেলি-ধস্তাধস্তি, ধুন্ধুমার পরিস্থিতি বহরমপুরে

Murshidabad News : দুই পক্ষের স্লোগান যুদ্ধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের।

রাজীব চৌধুরী, বহরমপুর : প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় চরম উত্তেজনা ছড়াল। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। দুই পক্ষের স্লোগান যুদ্ধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের।

কী ঘটনা ?

আজ যখন ১৯ নম্বর ওয়ার্ডে অধীর চৌধুরী তাঁর নির্বাচনী প্রচারে যান, তার আগে থেকেই সকালে ওই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা জড়ো হয়েছিলেন। তাঁরা দলীয় কর্মসূচি পালন করছিলেন। অধীর চৌধুরী যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা 'গো ব্যাক' স্লোগান এবং তাঁর কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঠেলাঠেলি, ধস্তাধস্তি, কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেই সময়। ঘটনাস্থল থেকে কোনওক্রমে অধীর চৌধুরীকে বের করে নিয়ে আসেন কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা। অন্য পথ দিয়ে নিয়ে যান তাঁকে। সেখানে প্রচার শুরু করেন কংগ্রেস প্রার্থী। এই ঘটনা চলাকালীন উভয়পক্ষের একে অপরকে লক্ষ্য করে স্লোগান, পাল্টা স্লোগানের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়। 

এ প্রসঙ্গে রাসবিহারীর কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, "কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বহরমপুরে ব্যাপ মার্জিনে জিতবেন। এই ভয় তৃণমূল আগে থেকেই পাচ্ছে। তাই তৃণমূলকে সবরকম অসাধু প্রক্রিয়া ব্যবহার করে তাদের ধ্বজ তুলে রাখার চেষ্টা করছে। কিন্তু, সেটা হবে না। মানুষ তৃণমূলের সঙ্গে নেই। শুধু সেখানে নয়, যেখানে যেখানে কংগ্রেস সক্রিয় সেটা বহরমপুর হোক, রাসবিহারী হোক, বাধার দেওয়ার সম্পূর্ণ চেষ্টা চলছে। আমরা শুধু বলছি নির্বাচন কমিশন কী করছ ? এই মুহূর্তে নির্বাচন কমিশনের কী ভূমিকা ? কেউ গ্রেফতার হয়েছে ? তৃণমূলের গুণ্ডাবাহিনী ঘুরে বেড়াচছে শুধু নয়, বহরমপুরজুড়ে তারা বাইরে থেকে লোক আনছে। বাইরে থেকে কংগ্রেসকে লোক আনতে হয় না। গুণ্ডাবাহিনী তৃণমূলের সঙ্গে থাকে এবং এই  আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেই তৃণমূল সমস্ত জায়গায় নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলার মানুষ দেখছে।"

অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা বলেন, "আজ হঠাৎ করেই দেখছি বাইরে থেকে গুণ্ডাবাহিনী নিয়ে এসে কংগ্রেস প্রার্থী এই এলাকায় ব়্যালি করছিলেন। নির্বাচনী ব়্যালি সবাই করতে পারেন। ওঁর সঙ্গে যে কেন্দ্রীয়বাহিনী আছে, তিনি যেভাবে বন্দুকের ভয় দেখালেন সেটাই আমাদের কাছে একটা...উনি ভাবছেন যে ওঁর হারিয়ে যাওয়া মাটি বহরমপুরে, আতঙ্কিত করা মাটি, সাধারণ মানুষ অধীর চৌধুরীকে গো ব্যাক বলেছেন। এটা আমাদের খুব ভাল লেগেছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget