এক্সপ্লোর

Adhir Ranjan Chowdhury: ‘নীতীশ পল্টুকুমার, আপনি পাল্টিকুমারী হলেন কেন’? I.N.D.I.A জোট নিয়ে মমতাকে কটাক্ষ অধীরের

Biman Bose: রবিবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর (Biman Bose) সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন অধীর।

কলকাতা: জাতীয় স্তরে জোটে শামিল থাকলেও, রাজ্যে 'একলা চলো' নীতি নিয়ে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় বিজেপি-র বিরুদ্ধে একা তৃণমূলই লড়ছে, বাম-কংগ্রেস এখানে বিজেপি-র সঙ্গে সমঝোতা করে চলছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই নিয়ে এবার তৃণমূলনেত্রীকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বাম-কংগ্রেস যারই দালালি করুক না কেন, তিনি কেন I.N.D.I.A জোট থেকে সরে এলেন, মমতাকে আগে তা জানাতে হবে বলে দাবি করলেন অধীর। (I.N.D.I.A Alliance)

রবিবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর (Biman Bose) সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন অধীর। সেখানে রাজ্যে I.N.D.I.A জোটের সমীকরণ নিয়ে প্রশ্ন করা হয় তাঁদের। বিজেপি-র বিরুদ্ধে একা তৃণমূল বাংলায় লড়াই করছে বলে যে দাবি করছেন মমতা, তা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে অধীর বলেন, "আগে আমি একটা ছোট্ট প্রশ্ন করি, কী এমন ঘটল যে জোটের নামকরণ করেছে বলে গর্ব করার পরও হঠাৎ পাল্টি খেলেন মমতা? বিহারে নীতীশ কুমার যেমন পল্টু কুমার হলেন, আপনি কেন পাল্টিকুমারী হলেন, জানতে চাই।"

মমতাকে নিশানা করে অধীর বলেন, "কী এমন ঘটল, কী এমন বাধ্যবাধকতা তৈরি হল, কোথায় ভয় পেলেন আপনি, যে I.N.D.I.A জোট তৈরি করে, রাহুল গাঁধীকে নেতা বলেও হঠাৎ করে জোট ছেড়ে পালাতে হল?আপনি বলেছিলেন, I.N.D.I.A জোটই বিজেপি-কে ক্ষমতাচ্যুত করতে পারে, নামকরণও আপনি করেছিলেন, তাহলে পালালেন কেন বলুন।"

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘এই ভোটের পরই আর থাকবে না, পিসি-ভাইপোকে ডকে তুলে দেব’, ফের ডেডলাইন শুভেন্দুর

মমতাকে কটাক্ষ করে অধীর বলেন, "বাম-কংগ্রেস কে, কার দালালি করছে, সে কথা পরে হবে। ইধর উধর কি বাত না কর দিদিস বতা কাফিলা ক্যায়সে লুটা। নীতীশ মুখ্যমন্ত্রী থাকতে পালিয়েছেন। আপনি কেন পালালেন? কী জন্য় ভয় পেলেন?" মমতা বাম-কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি-কে সাহায্য় করার যে অভিযোগ তুলেছেন, এদিন তার পাল্টা প্রশ্ন ছুড়ে দেন অধীরও। 

অধীরের অভিযোগ, আগামী দিনে বিজেপি-র সঙ্গে জোট বেঁধে রাজ্যে তৃণমূল সরকার গড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না। এর পূর্ব লক্ষণও ইতিমধ্যেই মিলেছে বলে দাবি করেন তিনি। ডায়মন্ড হারবারে জোর লড়াইয়ের ডাক দিয়েও, ইচ্ছাকৃত ভাবে সেখানে বিজেপি দুর্বল প্রার্থী দিয়েছে, যাতে 'খোকাবাবু' সহজেই জিতে যান বলে দাবি করেছেন অধীর। আসলে তৃণমূল এবং বিজেপি-র মধ্যেই সমঝোতা রয়েছে বলে দাবি করেন তিনি। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget