এক্সপ্লোর

বিজেপির জয়ে উল্লাসকারী তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দিচ্ছে, প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইট অনুরাগ কাশ্যপের

প্রধানমন্ত্রীর সরকারি ট্যুইটার হ্যান্ডলকে ট্যাগ করে কাশ্যপ লেখেন, মাননীয় নরেন্দ্র মোদি স্যর, আপনাকে জয়ের অভিনন্দন জানাই, আপনার সবাইকে সামিল করার বার্তার জন্যও ধন্যবাদ। তবে স্যর দয়া করে এও বলুন, কী করে আপনার এই অনুগামীদের সামলাব যারা আমার মেয়েকে হুমকি দিয়ে আপনার জয় উদযাপন করছে, আপনার বিরুদ্ধ মতের মানুষ হওয়ায় আমাকেও এধরনের বার্তা পাঠিয়েছে।

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিজেপির বিপুল নির্বাচনী সাফল্যে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপের ট্যুইটে বিতর্ক। বিজেপির নির্বাচনী জয়ে উল্লাস প্রকাশ করে তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে ট্রোল করেছে জনৈক ইনস্টাগ্রাম ব্যবহারকারী, এমন অভিযোগ তুলে একজন বাবা কীভাবে তার মোকাবিলা করবেন, মোদিকে প্রশ্ন করেছেন কাশ্যপ। ইনস্টাগ্রামে তাঁকেও নাকি গালিগালাজ করেছে সেই ব্যক্তি। ইনস্টাগ্রাম হ্যান্ডলে তার নামের আগে ‘চৌকিদার’ শব্দটি রয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি ট্যুইটার হ্যান্ডলকে ট্যাগ করে কাশ্যপ লেখেন, মাননীয় নরেন্দ্র মোদি স্যর, আপনাকে জয়ের অভিনন্দন জানাই, আপনার সবাইকে সামিল করার বার্তার জন্যও ধন্যবাদ। তবে স্যর দয়া করে এও বলুন, কী করে আপনার এই অনুগামীদের সামলাব যারা আমার মেয়েকে হুমকি দিয়ে আপনার জয় উদযাপন করছে, আপনার বিরুদ্ধ মতের মানুষ হওয়ায় আমাকেও এধরনের বার্তা পাঠিয়েছে। একটি স্ক্রিনশটও দেন তিনি। এরপরই পাল্টা পরিচালক অশোক পন্ডিত ট্যুইট করেন, যা থেকে বিতর্কের শুরু। তিনি ট্যুইট করেন, এই ট্যুইটার হ্যান্ডলটা মনে হয় ফটোশপ করা হয়েছে কারণ এর অস্তিত্বই নেই। গোটা দুনিয়া যেখানে খুশি হয়েছে, তখন কাউকে মোদিকে গালাগাল করার সুযোগ করে দিতেই সম্ভবত কোনও শহুরে নকশাল এটি বানিয়েছে। ক্ষুব্ধ কাশ্যপ পন্ডিতকে জবাব দেন, ট্যুইটারে নয়, প্রোফাইলটা ইনস্টাগ্রামে খুঁজে দেখুন। এই তো আমার মেয়েকে হুমকি দেওয়া হয়েছে। পাল্টা পন্ডিত আবার কাশ্যপের পাঠানো বার্তার স্ক্রিনশট পোস্ট করে লেখেন, স্পষ্ট বোঝা যাচ্ছে, আজকের ভোটের ফলে আপনি শোকাহত। আমায় মাতালের মতো গালাগাল দিচ্ছেন, ট্যুইটারে ভুল লোককে ট্যুইট করে। পন্ডিত আরও লেখেন, মুম্বই পুলিশকে রিপোর্ট করুন যাতে তারা চৌকিদার রামসঙ্ঘিকে খুঁজে বের করতে পারে। ‘দেব ডি’, ‘মনমর্জিয়া’র মতো ছবি করেছেন কাশ্যপ। পন্ডিত ভারতীয় ছায়াছবি ও টিভি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনেমা পরিচালক। তিনি সহ প্রযোজনা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর জীবনীভিত্তিক রচনা ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে তৈরি ছবির।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget