এক্সপ্লোর

পদ ছাড়তে চাওয়া নিয়ে মমতা ও রাহুলকে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ পরিচালক অনুরাগ কাশ্যপের

লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর পদ ছাড়তে চেয়েছিলেন রাহুল গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায়

মুম্বই: লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পর পদ ছাড়তে চেয়েছিলেন রাহুল গাঁধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দলের আপত্তিতে তাঁদের ইস্তফা শেষ পর্যন্ত গৃহীত হয়নি। তবে সমালোচনা এড়়াতে পারলেন না দুই দলের দুই প্রধান মুখ। তাঁদের রীতিমতো বিদ্রুপ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপ। কী লিখেছেন অনুরাগ? অনুরাগ টুইট করেন, 'মমতা দিদি ইস্তফা দিতে চেয়েছিলেন কিন্তু তাঁর দল সেটা গ্রহণ করেনি। রাহুল গাঁধী পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু তাঁর দল সেই প্রস্তাব গ্রহণ করেনি। বোকা হয়ে থেকে আমরা ব্যাপারটা বিশ্বাস করতে চাইছি কিন্তু আমাদের বোধবুদ্ধি সেটা গ্রহণ করছে না।' তীব্র শ্লেষ মিশিয়ে অনুরাগ টুইটারে আরও লেখেন, 'বিশেষ দ্রষ্টব্য। আমি এই টুইটটা করতে চাইনি তবে সেই ইচ্ছেটাও গ্রহণ করা হল না।' প্রসঙ্গত, সদ্যসমাপ্ত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে জোর ধাক্কা খেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনে মধ্যে গত লোকসভা নির্বাচনে যেখানে ৩৪টি আসন ছিল তৃণমূলের হাতে, এবার সেটাই কমে দাঁড়িয়েছে ২২-এ। পাশাপাশি গেরুয়া ঝড় তুলে ১৮টি আসন দখল করেছে বিজেপি। কেন্দ্রে কংগ্রেসের স্বপ্নও বিপর্যস্ত হয়েছে বিজেপির কাছে। আত্মসমীক্ষার জন্য শনিবার তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস - দুই দলই জরুরি বৈঠক ডেকেছিল। বৈঠকের পর সাংবাদিকদের মমতা জানান যে, তিনি মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে চেয়েছিলেন। তবে দলের আপত্তিতে সেটা সম্ভব হয়নি। একইভাবে কংগ্রেসের হাইকম্যান্ড জানায় যে, কংগ্রেসের সভাপতির পদ ছাড়তে চেয়েছিলেন রাহুল। যদিও দল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং রাহুলকেই দায়িত্বে রাখে। রাজনৈতিক মহলের অনেকেই গোটা ব্যাপারটার মধ্যে নাটকীয়তা খুঁজে পেয়েছেন। আর অনুরাগ তো টুইট করে প্রকাশই করে দিলেন, এই ব্যাপারটা তাঁর কাছে কতটা অবিশ্বাস্য!

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget