এক্সপ্লোর

Arunachal Pradesh Assembly Poll: ভোটের আগে বিজেপির ঝুলিতে ১০ আসন! কীভাবে? কোথায়?

BJP Win:ভোটাভুটি ছাড়াই ১০ টি আসনে জিতে গিয়েছেন বিজেপি প্রার্থীরা।

অরুণাচল প্রদেশ: ভোট না হতেই ভোটের ফল। বিধানসভা নির্বাচন (Arunachal Assembly Election 2024) হওয়ার আগেই ১০টি আসন পকেটে পুরল বিজেপি (BJP in Arunachal)। এমনটাই ঘটেছে অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh Assembly Poll)। এপ্রিলেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার সঙ্গেই অরুণাচল প্রদেশে হচ্ছে সে রাজ্যের বিধানসভা নির্বাচন। ১৯ এপ্রিল ৬০ আসনের অরুণাচল প্রদেশের বিধানসভায় ভোটগ্রহণ। তার আগে মনোনয়ন জমা দেওয়ার পর্বও মিটে গিয়েছে। তারপরেই দেখা গিয়েছে, ৬০ আসনের বিধানসভার মধ্যে ১০টি আসনে ভোট গ্রহণের আগে জয়ী হয়েছে বিজেপি। কারণ ওই আসনগুলিতে মনোনয়ন তুলে নেওয়ার শেষদিন পেরনোর পরে দেখা গিয়েছে অন্য কোনও প্রার্থী নেই। ফলে ভোটাভুটি ছাড়াই সেই আসনে জিতে গিয়েছেন বিজেপি প্রার্থী। ওই ১০ আসনের তালিকায় রয়েছে অরুণাচলের বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর আসনও। রয়েছে বিদায়ী উপ মুখ্যমন্ত্রীর আসনও।    

পেমা খাণ্ডু (Pema Khandu) জানিয়েছেন, তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০টি আসন জিতেছেন। তিনি বলেছেন, 'ভোটগ্রহণ হওয়ার আগেই আমাদের এই জয় এটাই প্রমাণ করে যে আমাদের উন্নয়নের কাজের জন্য় আমাদের বিপুল সমর্থন করেছেন সাধারণ মানুষ। মানুষ চাইছে আমরাই আবার কাজ করি। আমাদের সরকার গঠনও নিশ্চিত। লোকসভা ভোটেও আমরা বিপুল জয় পাব।'

 

৬০ আসনের অরুণাচল প্রদেশ বিধানসভার সবকটি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস লড়ছে ৩৪ টি আসনে। ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ। 

এই জয়ের খবরে উচ্ছ্বসিত অরুণাচলে বিজেপি কর্মী-সমর্থকরা। পেমা খাণ্ডু এবং বিদায়ী উপ মুখ্যমন্ত্রী চৌওনা মেই ছাড়াও বিজেপি নেতা দাসাংলু পুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, তিনি অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কালিখো পুলের স্ত্রী। তার আসন থেকে কংগ্রেস প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। 

মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর আসনে আর কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি। এরকম আরও কিছু আসনে ঘটেছে। 

যাঁরা ইতিমধ্যেই জয়ী হয়েছেন, তাঁদের ছবি ও নাম দিয়ে X হ্যান্ডেলে পোস্ট করেছেন পেমা খাণ্ডু। 'টিম অরুণাচল'-এর উপর ভরসা রাখার জন্য রাজ্যের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁর পোস্ট রিটুইট করেছেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি নেতা বিএল সন্তোষ, বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য, মণিপুরের বিজেপি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ- সহ একাধিক বিজেপি নেতা।

আরও পড়ুন: দিনে কত ইউনিট বিদ্যুৎ তৈরি করে বাড়ির সোলার প্যানেল? চাহিদা মিটবে?

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget