এক্সপ্লোর

Assembly Election 2023 Date: ২ লক্ষের বেশি নয়া ভোটার, ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত

Three States Assembly Elections: বুধবার নির্বাচন কমিশন তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে।

নয়াদিল্লি: পরবর্তী লোকসভা নির্বাচনে এখনও বাকি বছরখানেক। তার আগে দেশের পূর্বাঞ্চলের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2023 Date)। বুধবার তার নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসেই তিন রাজ্যে ভোটগ্রহণ হবে। মার্চের গোড়ায় নির্বাচনের ফলপ্রকাশ। নির্বাচন যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন করা যায়, তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission)।

প্রকাশিত তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট

বুধবার নির্বাচন কমিশন তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে (Three States Assembly Elections)। সেই অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ ত্রিপুরায়। ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ মেঘালয় এবং নাগাল্যান্ডে। তিন রাজ্যেই ভোটেল ফল প্রকাশ একই দিনে, ২ মার্চ। 

নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের আগে নতুন ২ লক্ষ ২৮ হাজার মানুষের নাম উঠেছে ভোটার তালিকায়। এর মধ্যে ৯৭ হাজার ভোটারের বয়স ৮০ বছরের বেশি। ২ হাজার ৬০০ ভোটারের বয়স ১০০-র বেশি। বুধবার সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 

এই তিন রাজ্যে ভোটগ্রহণের জন্য ৩৭৬টি পোলিং বুথ থাকবে বলে জানিয়েছে কমিশন। মহিলা কর্মীরা সেগুলির পরিচালনায় থাকবেন। সব মিলিয়ে তিন রাজ্যে ভোটারের সংখ্যা ৬৮.৮ লক্ষ। 

ত্রিপুরা বিধানসভা নির্বাচন

নির্বাচন কমিশন জানিয়েছে, ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় একদফায় ভোটগ্রহণ হবে। ২১ জানুয়ারি প্রকাশিত হবে তার বিজ্ঞপ্তি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জানুয়ারি। স্ক্রুটিনি হবে ৩১ জানুয়ারি। মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ২ ফেব্রুয়ারি।

মেঘালয় বিধানসভা নির্বাচন

৬০ আসনের মেঘালয় বিধানসভাতেও একটি মাত্র দফায় হবে ভোটগ্রহণ। ৩১ জানুয়ারি হবে বিজ্ঞপ্তি প্রকাশ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি হবে স্ক্রুটিনি। তার পর ১০ ফেব্রুয়ারির মধ্যে চাইলে মনোন.নপত্র তুলে নিতে পারেন যে কেউ। 

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন

নাগাল্যান্ডে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি হবে স্ক্রুটিনি। তার পর ১০ ফেব্রুয়ারি শেষ দিন মনোনয়নপত্র তুলে নেওয়ার।

আরও পড়ুন: Union Budget 2023: রেলের ভাড়ায় ছাড় পেতে পারেন প্রবীণরা? আসন্ন বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা নিয়ে আশাবাদী আমআদমি

এ ছাড়াও, আগামী ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন রয়েছে অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে। এই চার রাজ্যে একটি করে আসনে উপনির্বাচন রয়েছে। মহারাষ্ট্রে উপনির্বাচন দুই আসনে। 

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget