এক্সপ্লোর

Yogi Adityanath: যোগীর সভায় অংশ নিতেই BJP কর্মীদের বেধড়ক মার, সিউড়ির হাসপাতালে ভর্তি ৩

Birbhum BJP Workers Attacked: গতকাল যোগীর সভায় উপস্থিত হওয়ার মাশুল গুনলেন বীরভূমের BJP কর্মী-সমর্থকরা ? কী বলছে গেরুয়া শিবির ?

ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: যোগী আদিত্যনাথের সিউড়ি সভায় আসায় বিজেপি কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল। মঙ্গলবার সিউড়িতে ওই সভায় আসার কারণে মঙ্গলবার মধ্যরাতে সিউড়ি ২নং ব্লকের কোমা গ্রামপঞ্চায়েতের গাংটে গ্রামে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকের বাড়িতে আক্রমণ করে। এই ঘটনায় তিনজন আহত বিজেপি কর্মীকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ,  যোগীর সভাতে যাওয়ার জন্য এই মারধর। কারণ মঙ্গলবার সকালে তৃণমূলের নেতার বলে দিয়ে ছিল যোগীর সভায় যেন কেউ না যায়।

সদ্য় গতকালই রাজ্যে এসে, হিংসার ইস্যুতে বাংলাকে দুষেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এরই মধ্যে বিজেপি কর্মীরদের উপর হামলার অভিযোগ উঠল। গতকাল যোগী বলেছিলেন ,'দেশকে দিশা দেখানো বাংলা এখন দিশাহীন। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস সালে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বাংলা আজ উন্নয়ন থেকে দূরে সরে যাচ্ছে। সাতবছর আগে উত্তরপ্রদেশেরও একই অবস্থা ছিল। গত সাতবছরে উত্তরপ্রদেশে কোনও দাঙ্গা হয়নি, কারফিউ হয়নি। উত্তরপ্রদেশে নারী এবং ব্য়বসায়ী সবাই সুরক্ষিত। সরকারি প্রকল্পের সব সুবিধা সেখানে মানুষ পান। পশ্চিমবঙ্গকে হিন্দু বিহীন করার চেষ্টা চলছে। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস দুপক্ষই এই ষড়যন্ত্রে সামিল। অনুপ্রবেশকারীদের দিয়ে হিন্দুদের এখানে সংখ্যালঘু করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় কোনও প্রকল্পকে এরাজ্যে চালু করতেই দেওয়া হয় না। রামনবমী কিংবা দুর্গাপুজো কখনও উত্তরপ্রদেশে হিংসা হয় না। উত্তরপ্রদেশে এরকম করলে তাকে উল্টো করে ঝুলিয়ে শিক্ষা দেওয়া হত। এমন শাস্তি দেওয়া হত যে সাত পুরুষ হিংসার কথা ভুলে যেত।'

আরও পড়ুন, তীব্র গরমে পুড়ছে বাংলা, কাকদ্বীপে প্রায় ১০০০ টি সরকারি গাছ কাটার অভিযোগ, গ্রেফতার ৬

যদিও যোগীর এই মন্তব্যের পর তীব্র আক্রমণ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। 'এই উত্তেজনার ভাষণ বাংলার মানুষ মেনে নেবে না', পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'এই উত্তরপ্রদেশ উন্নাও, হাথরস, প্রয়াগরাজে কালিমালিপ্ত। যে উত্তরপ্রদেশ বারবার এই সাম্প্রদায়িক মেরুকরণের জন্য় শিরোনামে চলে এসেছে, যে উত্তরপ্রদেশে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলার অবনতির কথা আপনারা সবাই জানেন। যেখানে শুধুমাত্র ধর্ষণ করে খুন করা হয় না, মেয়েটির বাড়ির লোককেও হত্য়া করা হয়, যাতে ন্য়ায় বিচার চেয়ে কেউ পুলিশ বা আদালতের পথে না যায়। সেখানকার মুখ্য়মন্ত্রী এসে বাংলায় আইনশৃঙ্খলা শেখাবেন, আর নানারকম উত্তেজনার ভাষণ দিয়ে যাবেন, এটা কোনও অবস্থায় বাংলার মানুষ গ্রহণ করবে না।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 


 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget