এক্সপ্লোর

Babul Supriyo Election Campaign: গায়ক থেকে রাজনীতির ময়দানে, মোটর সাইকেলেই প্রচার বাবুলের

সচরাচর নির্বাচনের ময়দানে যে ছবি কার্যত দেখাই যায় না। প্রার্থী নিজেই মোটরসাইকেল চালিয়ে অলিতে গলিতে ঘুরছেন। আবার ভোট প্রার্থনা করছেন। পাছে কেউ প্রশ্ন করে, মনে করে হেলমেট মাথায় দিয়ে তবেই মোটর সাইকেলে চড়ে প্রচারে বেরোচ্ছেন বাবুল সুপ্রিয়।

সমিত সেনগুপ্ত, কলকাতা: কথায় বলে, 'যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন'। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র ক্ষেত্রেও অনেকেই মজা করে এই মন্তব্যটাই করেন। উনি গান গেয়ে জাতীয় স্তরে প্রতিষ্ঠা পেয়েছেন। তরুণ মজুমদারের মতো প্রখ্যাত চিত্র পরিচালকের নির্দেশনায় অভিনয়ও করেছেন। আবার আসানসোলের মত রুক্ষ জমিতে একবার নয়, দু-দুবার পদ্ম ফুটিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী এখন ব্যস্ত বিধানসভার নির্বাচনী প্রচারে। তাও আবার মোটর সাইকেল নিয়ে।

সচরাচর নির্বাচনের ময়দানে যে ছবি কার্যত দেখাই যায় না। প্রার্থী নিজেই মোটরসাইকেল চালিয়ে অলিতে গলিতে ঘুরছেন। আবার ভোট প্রার্থনা করছেন। পাছে কেউ প্রশ্ন করে, মনে করে হেলমেট মাথায় দিয়ে তবেই মোটর সাইকেলে চড়ে প্রচারে বেরোচ্ছেন বাবুল সুপ্রিয়। হেলমেট বাজার থেকে কিনে তাতে নিজে হাতে গেরুয়া রঙ করে নিয়েছেন। বাবুলের বাইক প্রীতি বেশ গাঢ়। সময় পেলেই মোটর সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন। একবার দিল্লির রাস্তায় মোটর সাইকেল নিয়ে দুর্ঘটনার কবলেও পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

সূত্রের খবর, নির্বাচনী বৈঠকের মধ্যে বাবুলকে অমিত শাহ যখন টালিগঞ্জ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছিলেন, তখনই স্বরাষ্ট্রমন্ত্রী তার সহকর্মীকে মোটর সাইকেল নিয়ে যাওয়ার কথাও বলেছিলেন। কারণ হিসেবে অমিত শাহ বাবুলকে বলেছিলেন, টালিগঞ্জে অনেক অপরিসর রাস্তা আছে। যেখানে গাড়ি নিয়ে ঢোকাটা একটু সমস্যার। অমিত শাহের কাছ থেকে একটা কেন্দ্রের এত বিস্তারিত ভৌগলিক তথ্য শুনে কিছুটা অবাকই হয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। সূত্রের খবর, করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রাখতে গাড়ি চড়ে দফতরে যাওয়া ছেড়ে দিয়েছিলেন বাবুল। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী মোটর সাইকেল নিয়েই মন্ত্রকের দফতরে যেতেন। সেই সময়ই কেন্দ্রীয় মন্ত্রীর বাইক প্রীতির কথা জেনেছিলেন তার সতীর্থরা। হয়ত সেই কথা মনে ছিল অমিত শাহের। তাই মোটর সাইকেল যোগে প্রচারের পরামর্শ দিয়েছিলেন বিজেপির চাণক্য। আর সেই নির্দেশ হাসি মুখে গ্রহণ করেছেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget