এক্সপ্লোর

Babul Supriyo Corona Positive: দ্বিতীয়বার করোনা আক্রান্ত বাবুল সুপ্রিয়, সংক্রমিত বিজেপি প্রার্থীর স্ত্রীও

'আসানসোলে ভোট দিতে পারব না বলে খারাপ লাগছে', ট্যুইটে বার্তা বাবুলের

কলকাতা: দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়। টালিগঞ্জের বিজেপি প্রার্থীর স্ত্রীও করোনা আক্রান্ত। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত বাবুল। কোনও উপসর্গ নেই, হোম আইসোলেশনে আছেন বাবুল।

‘আমি এবং আমার স্ত্রী উভয়েই করোনা পজিটিভ হয়েছি। আমি দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হলাম। আসানসোলে ভোট দিতে পারব না বলে খারাপ লাগছে। তৃণমূলের সন্ত্রাস রুখতে ঘরে থেকেই যা করার করব,‘ ট্যুইট বাবুলের।

আগামীকাল, ২৬ এপ্রিল আসানসোলে ভোট। সেখানকার সাংসদও তিনি। সেখানে গিয়ে আগামীকাল ভোট দেওয়ার কথা ছিল তাঁর।

গত বছর অগাস্ট মাসে করোনা আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে থাকছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ‘মেদান্তা হাসপাতালের চিকিৎ‍সকের সঙ্গে কথা হয়েছে। বাড়িতে নিজের ঘরে মঙ্গলবার পর্যন্ত আলাদা থাকব। মঙ্গলবার পর্যন্ত দেখব কোনও উপসর্গ দেখা দেয় কিনা’,’ জানিয়েছিলেন বাবুল।

তারপর ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হন বাবুল। সেসময় করোনায় আক্রান্ত হয়েছিলেন বাবুলের বাবা ও মা। দুজনই হাসপাতালে ভর্তি ছিলেন। 

রিপোর্ট নেগেটিভ আসায় বাবা বাড়ি ফেরেন। কিন্তু মা সুমিত্রার মৃত্যু হয় ৯ ডিসেম্বর।

এদিকে, এদিনই করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিন্হার। ২২ এপ্রিল খড়দায় ভোট হয়েছে।

ভোটের আগের দিন করোনা উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি-তে ভর্তি হন খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিন্হা। চারদিন ধরে ছিলেন ভেন্টিলেশনে। আজ সকাল পৌনে ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

এনিয়ে ভোট চলাকালীন রাজ্যে তিন প্রার্থীর করোনায় মৃত্যু হল। এর আগে ১৬ এপ্রিল মৃত্যু হয় সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের।

জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয় ১৭ এপ্রিল। করোনা আক্রান্ত রাজ্যের আরও কয়েকজন প্রার্থী।

কাজল সিন্হার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লিখেছেন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আমাদের খড়দার প্রার্থী কাজল সিন্হার। অত্যন্ত দুঃখজনক। আমি মর্মাহত। জনসেবায় জীবন উত্সর্গ করেছিলেন। দলের হয়ে লাগাতার প্রচার করেছেন। তৃণমূল কংগ্রেস পরিবারের দীর্ঘদিনের এই সদস্যের অভাব আমরা অনুভব করব। কাজল সিন্হার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা রইল। ট্যুইটারে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget