এক্সপ্লোর

Dilip Ghosh : নতুন কেন্দ্রে জিতবেন ? গণনাকেন্দ্রে এসে কী বললেন দিলীপ ঘোষ?

West Bengal Loksabha Election Result 2024 দিলীপ ঘোষ বললেন, নতুন কেন্দ্র, সময় কম, কাজের চাপ বেশি ছিল। কিন্তু মানুষ ঠিক করে ফেলেছে বিজেপিকেই জেতাবে। 

দীপক ঘোষ, দুর্গাপুর : '২০১৯-এর পুনরাবৃত্তি হতে চলেছে। সব বুথ ফেরত সমীক্ষাকে ছাপিয়ে যাবে বিজেপি। বাংলায় অমিত শা-র ৩০ আসনের টার্গেটের কাছেই পৌঁছে যাবে দল। প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি, সে বিষয়ে সংশয় নেই। চারশো আসনের দিকেই এগোচ্ছে দল', ২ দিন আগেই দাবি করেছিলেন দিলীপ। ভোট গণনার সকালেও রয়েছে তাঁর সেই আত্মবিশ্বাস। 

ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে পড়েছিলেন। পৌঁছন গণনাকেন্দ্রে। সেখানে এজেন্টদের বসিয়ে রেখে তিনি বেরিয়ে যান। সেই সময়ই তাঁর সংক্ষিপ্ত বক্তব্য, ভোটের রেজাল্ট বিজেপির পক্ষেই যাবে। 

২০১৯ সালে মেদিনীপুর থেকে সাংসদ হয়েছিলেন তিনি। গত কয়েক বছর  সেখানে পড়েছিলেন মাটি কামড়ে। কিন্তু দল তাঁকে ২০২৪ সালে টিকিট দেয় বর্ধমান দুর্গাপুর থেকে। নতুন কেন্দ্র, নতুন প্রতিপক্ষ। তবু প্রথম দিন থেকেই বিশাল জনসমাগম ছিল দিলীপকে ঘিরে। তিনি সকালে চা-চক্র থেকে শুরু করে সারাদিন কেন্দ্র চষে বেড়েছেন। বললেন, নতুন কেন্দ্র, সময় কম, কাজের চাপ বেশি ছিল। কিন্তু মানুষ ঠিক করে ফেলেছে বিজেপিকেই জেতাবে। 

তাঁর বিরুদ্ধে এবার তৃণমূল প্রার্থী করেছিল প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। তিনি ৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য ছিলেন। তাঁর কথা উঠতেই দিলীপ ঘোষ বললেন, 'উনি কী করতেন জানি না। জানি আগেরবার জামানত বাজেয়াপ্ত হয়েছিল বোধ হয়, তাই বোধ হয় পার্টিবদল করেছেন।'

ভোট গণনার দিনও আত্মবিশ্বাসী তিনি। দিল্লির মসনদে কে? তৃতীয়বার মোদি সরকার? নাকি ইন্ডিয়া জোটের বাজিমাত? বাংলার বিয়াল্লিশের মধ্যে কার ঝুলিতে কটা? সকাল ৮টা থেকে গণনা শুরু হলে তিনি আবার ফিরবেন গণনাকেন্দ্রের কাছে।  বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হওয়ার পর থেকেই তৃণমূলকে অল আউট অ্যাটাক করে গিয়েছেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে নিয়ে করা তাঁর মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের থেকে শো-কজও করা হয়েছে তাঁকে। তবু দমেননি তিনি। দিলীপ ঘোষ বরাবরই জয়ের বিষয়ে কনফিডেন্ট। তবে এবার প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখতে পারেন কিনা , সেটাই দেখার।                

আরও পড়ুন :

রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget