Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ
শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড। শান্তিপুর পুরসভার নিউ ঘোষ মার্কেটের কাছে জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড। ভোটার কার্ডগুলিতে স্থানীয় বাসিন্দাদের নাম থাকায় চাঞ্চল্য। উদ্ধার হওয়া কার্ডের ঠিকানা, তারিখ ও অন্যান্য তথ্যে অসঙ্গতি, দাবি স্থানীয়দের। নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেও মেলেনি, অভিযোগ স্থানীয়দের। কোথা থেকে এল ভোটার কার্ডগুলি, তদন্তে পুলিশ।
আরও পড়ুন - কেন্দ্র কিংবা রাজ্য-কার্ড না থাকলেও কীভাবে মিলবে স্বাস্থ্য বিমা? সঙ্গে আধার কার্ড থাকলেই হাসপাতালেই তৈরি করা যাবে বিমার কার্ড। হাসপাতাল থেকেই করা যাবে আবেদন, যোগ্যতা বিচার করে মিলবে কার্ড। আয়ুষ্মান ভারত না মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা, মিলবে কিসের সুবিধে?। 'আধার নম্বর মিলিয়ে জানিয়ে দেওয়া হবে হাসপাতালে'। 'হাসপাতালেই মিলবে ফর্ম, করা যাবে সরকারি স্বাস্থ্য বিমার আবেদন'। রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম। থাকতে হবে শুধু আধার নম্বর।






















