এক্সপ্লোর

Sisir Adhikari : 'বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম...', শুভেন্দুর বিশাল সাফল্যের পর অতীতের চ্যালেঞ্জের কথা জানালেন শিশির

BJP News : শুধু তা-ই নয়, রাজ্যজুড়ে বিজেপির গেরুয়া ঝড়ের অন্যতম কাণ্ডারিও শুভেন্দু।

কাঁথি : ২০২১-এর বিধানসভা নির্বাচনেই নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। আর এবার ভরকেন্দ্র ভবানীপুরে দাঁড়িয়ে আরও একবার তৃণমূলনেত্রীকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি এবার নন্দীগ্রাম থেকেও তৃণমূলপ্রার্থী পবিত্র করকে পরাস্ত করেছেন। শুধু তা-ই নয়, রাজ্যজুড়ে বিজেপির গেরুয়া ঝড়ের অন্যতম কাণ্ডারিও শুভেন্দু। দুই কেন্দ্রেই ছেলের জয় নিয়ে খুশি শিশির অধিকারী। 

কী বললেন বর্ষীয়ান রাজনীতিক শিশির অধিকারী ?

তিনি বললেন, "২১-এই হেরেছিলেন। তৎকালীন যন্ত্রকে বিগড়ে দিয়ে তিনি ফিরে এসেছিলেন। তা নাহলে ২০২১-এ অনেক বেশি সিট পেত বিজেপি। চুরিটা সেই সময় থেকে ছিল পরিষ্কারভাবে। এবারে চুরি করতে পারেননি। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, মানুষ ওঁর সঙ্গে নেই। মানুষ শুভেন্দুর সঙ্গে চলে গেছে।" এরপরই তিনি বাম-আমল ও বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গ নিজের মতামত জানানোর পাশাপাশি নিশানা শানালেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধেও। শিশির অধিকারী বলেন, "৮২ পর্যন্ত বামফ্রন্ট ঠিকই ছিল। ৮২-র পরে চলন-বলন অঙ্ক-কষা সব ভুল। এই ভুল হচ্ছে...যতটা শুভেন্দু দেখত, ততটা পর্যন্ত ঠিক। শুভেন্দুকে তাড়ানোর ষজ্ঞটা যেদিন শুরু হয়েছে, সেদিন কাটিং শুরু হয়েছে। পরিবর্তন প্রকৃত এনেছিল নন্দীগ্রাম। কারণ, বুদ্ধদেববাবুর হাতের বাইরে চলে গিয়েছিল প্রশাসন। তর্কের খাতিরে যে-ই যা বুঝুক, আমি বুঝতাম বুদ্ধদেববাবু বেঁচে থাকলে আজ নিজে বলতেন। উনি তো ভদ্রলোক। অস্বীকার করতে পারবে না কেউ। আমাদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভাল ছিল। খারাপ ছিল না। রাজনৈতিক লড়াই আমরা করেছি। একেবারে নেক টু নেক। কিন্তু, কখনো কোনও খারাপ কাজ দেখিনি আমরা। কিন্তু, উনি বুঝেছিলেন, নন্দীগ্রামে যেদিন হাতছাড়া হয়ে যাচ্ছে...সেদিন উনি বুঝেছিলেন যে আমি আর নেই। উনি আর থাকতে পারবেন না।"

নিজেদের কেন্দ্রেই ধরাশায়ী দুই মুখ্যমন্ত্রী, জিতেও ক্ষমতাচ্যুত অপরজন; নেপথ্যে এই ফ্যাক্টরগুলি ?

তাঁর সংযোজন, "আমি তো বিধানসভা দাঁড়িয়ে বলেছিলাম...বেরিয়ে যাচ্ছি, দরজার মুখে...যে, তোমাকে পরাজিত করার পরে...নন্দীগ্রামে হারাব, তারপরে আসব। গল্প ছাড়লেন কী সূর্যোদয় হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে। কিন্তু, তার আগে আমি জানি মানুষ চলে গেছে।" 

বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির জয় জয়কার। মুখ থুবড়ে পড়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের যাবতীয় ভবিষ্য়দ্বাণী। তা মেলে তো নি, বরং বাস্তবে হয়েছে একেবারে উল্টোটা। বিজেপি এবার দু'শো পার করে ফেলেছে। আর তৃণমূল একশোও ছুঁতে পারেনি। এর পাশাপাশি নিজের কেন্দ্র ভবানীপুরেই শুভেন্দুর কাছে পরাস্ত হতে হয়েছে তাঁকে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Kunal Ghosh: 'পুলিশ পোজ দিয়ে ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে', নির্মলের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে কুণাল
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget