এক্সপ্লোর

বাংলার বিধান ২০১৬: রাজ্যে ক্ষমতায় কে, জানা যাবে আজ

কলকাতা: পরিবর্তনের পরিবর্তন? নাকি প্রত্যাবর্তন? বাম-কংগ্রেস জোট না তৃণমূল,  শেষমেশ কে পাবে নবান্নের গেট-পাস, তা জানা যাবে আজ। গণনার আগে অবশ্য সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী আলিমুদ্দিন। সিপিএমের দাবি, ক্ষমতায় ফেরা তো দূর অস্ত, শাসক দলের আসন তিন সংখ্যাতেই পৌঁছবে না! এদিন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, আগে বলছিল ২০০ ক্রস করে গেছি। এখন চুপচাপ। মানুষ সিদ্ধান্ত নিয়ে সাহস করে রায় দিয়েছে। ওরা ৩ সংখ্যা ক্রস করতে পারবে না। সবাই পাশে থাকলে উনি একা হয়ে যেতেন না। ভোটের ফল জোটের অনুকূলে আসবে বলে মনে করছে কংগ্রেসও। তাদের দাবি, পরিবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা! প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, এবার অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। গতানুগতিক ফলের ব্যাখ্যার সঙ্গে মিলবে না। সার্বিক পরিবর্তন হচ্ছেই। যদিও তৃণমূলের দাবি, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারাই ক্ষমতায় ফিরছে। দলের সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, পণ্ডিত বিমানাচার্য নাকি সূর্যসিদ্ধান্ত? ওরা তো ২৯৪-ই চাইতে পারত! কর্মীদের মনোবল ধরে রাখতে বেশি আসনের দাবি করছে। কমফর্টেবল মেজরিটি নিয়ে আমরাই ক্ষমতায় আসছি। বিজেপি অবশ্য ফলাফল নিয়ে আগাম কোনও মন্তব্য করতে চায়নি। আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, জটিল রাজনৈতিক পরিস্থিতি। ভবিষ্যতবানী করা মানে হারাকিরি হবে। এবিপি আনন্দ-নিয়েলসেন ভোট পরবর্তী সমীক্ষায় ইঙ্গিত, ফের ক্ষমতায় আসতে পারে তৃণমূল। সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে পারে ১৬৩টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ১২৬টি আসন। বিজেপি পেতে পারে একটি আসন। অন্যান্য চারটি। ভোট শতাংশের ভিত্তিতে কার কত আসন পেতে পারে, তারও ইঙ্গিত মিলেছে এবিপি আনন্দ-নিয়েলসেন ভোট পরবর্তী সমীক্ষায়। সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট। জোট পেতে পারে ৪২ শতাংশ ভোট। গত লোকসভা ভোটে যে বিজেপি প্রায় সতেরো শতাংশ ভোট পেয়েছিল, তাদের এবার ভোটের হার কমে সাত শতাংশ হতে পারে। অন্যান্য পেতে পারে সাত শতাংশ ভোট। এবিপি আনন্দ-নিয়েলসেন ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী, ২৫টি আসনে তৃণমূলের জয়ের ব্যবধান ৫ শতাংশেরও কম। অর্থাৎ‍, এই আসনগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এই ২৫টি আসনে তৃণমূল হেরে গেলে তাদের আসন সংখ্যা ১৬৩ থেকে কমে হতে পারে ১৩৮। আবার এই ২৫টি আসন জোট পেলে তাদের আসন সংখ্যা ১২৬ থেকে বেড়ে হতে পারে ১৫১। অর্থাৎ‍ তারা ছুতে পারে ম্যাজিক ফিগার। এবিপি আনন্দ-নিয়েলসেনের পাশাপাশি সমীক্ষা করেছে আরও একাধিক টিভি চ্যানেল ও সমীক্ষক সংস্থা। সি ভোটার-এর বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, তৃণমূল পেতে পারে ১৬৭টি আসন। জোট ১২০টি। ৪টি আসন পেতে পারে বিজেপি।অন্যান্য ৩। অন্যদিকে, শাসক দলের পক্ষে বিপুল জনাদেশের ইঙ্গিত উঠে এসেছে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষায়। তাদের সমীক্ষা অনুযায়ী, ২৩৩ থেকে ২৫৩টি আসন পেতে পারে তৃণমূল। জোট পেতে পারে ৩৮ থেকে ৫১টি আসন। ১ থেকে ৫টি আসন পেতে পারে বিজেপি। অন্যান্য পেতে পারে ২ থেকে ৫টি আসন।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget