এক্সপ্লোর

'চাইছি ঋণ', কংগ্রেস-গড় মুর্শিদাবাদে ভোট-আবেদন মমতার

মুর্শিদাবাদ: ভিক্ষে নয়, ঋণ হিসেবে তৃণমূলকে ভোট দিন। ফের সুর নরম করে মুর্শিদাবাদের জলঙ্গির সভায় আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কান্দির সভা থেকে ফের সরাসরি নরেন্দ্র মোদিকে নিশানা তৃণমূলনেত্রীর। 'কংগ্রেস-সিপিএমের জমিদারি ভেঙে দিন, ভিক্ষা নয়, চাইছি ঋণ, জোড়াফুলে ভোট দিন।' অধীর চৌধুরীর খাসতালুকে দাঁড়িয়ে শনিবার এভাবেই ভোট চাইলেন তৃণমূলনেত্রী। যা দেখে কংগ্রেস-সিপিএম কটাক্ষ করে বলছে, সারদা-নারদ থেকে উড়ালপুল বিপর্যয় - একের পর এক ঘটনায় অস্বস্তিতে শাসক দল। তাই চাপে পড়ে এখন সুর নরম করতে বাধ্য হচ্ছেন তৃণমূলনেত্রী! এ প্রসঙ্গে ৫ এপ্রিল মুর্শিদাবাদের ডোমকলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে মনে করিয়ে দিচ্ছে তারা। যেখানে তিনি বলেছিলেন, কাজটা যদি করাতে হয় কাকে দিয়ে করাব? কংগ্রেস-সিপিএমকে দিয়ে করাব না। হুমায়ুন জিতলে, তবেই হবে। শনিবার মুর্শিদাবাদের কান্দিতেও সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের সরাসরি আক্রমণ করেন নরেন্দ্র মোদীকে। বলেন, নরেন্দ্রবাবু বলছেন উন্নয়ন দেখতে পাচ্ছি না। ওনার চোখে ছানি হয়েছে। এখানে ছানি কাটানোর হাসপাতাল করে দেব। বিজেপির হাজার হাজার কোটি খরচ করে। আসে কোথা থেকে? কোন দলের কত টাকা বের করুন। নরেন্দ্রবাবু, নিজের দল থেকে শুরু করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন ফের কার্যত বুঝিয়ে দেন, সারদা কেলেঙ্কারিতে দলীয় অভিযুক্তদের পাশেই তিনি আছেন। তৃণমূলনেত্রী বলেন, সিপিএমের আমলে সারদার বাড়বাড়ন্ত। ক্ষমতা থাকলে, প্রমাণ করুন, আমাদের কেউ টাকা নিয়েছে কিনা। দিল্লির ভয় পাইনা। প্রধানমন্ত্রী বলছেন আমি চোর। তুমি বললে আর আমি চোর হয়ে গেলাম! আমাকে জেলে পাঠান। দেখবেন মানুষ কীভাবে জেতাবেন। কংগ্রেস-সিপিএমের দাবি, এ সবই মমতার কৌশল। সংখ্যালঘু ভোটব্যাঙ্কের দিকে তাকিয়েই এখন মোদীকে নিশানা করে সুর চড়াচ্ছেন। বোঝাতে চাইছেন, তিনি কতটা বিজেপি-বিরোধী।

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget