এক্সপ্লোর

ভোটে প্রার্থী স্ত্রী, সাজাপ্রাপ্ত সোহরাবের পাশে দাঁড়িয়ে 'বেচারা' বললেন মমতা

রানীগঞ্জ: রেলের সম্পত্তি চুরির দায়ে সাজাপ্রাপ্ত তৃণমূল বিধায়ক সোহরাব আলিরও পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, সোহরাবকে ফাঁসিয়েছে সিপিএম। রেলমন্ত্রী থাকার সময় বাঁচাননি কেন? পাল্টা প্রশ্ন সিপিএমের। রেলের সম্পত্তি চুরির দায়ে গত বছর সেপ্টেম্বর মাসে রানিগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলিকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এখনও অবশ্য তাঁর বিধায়কপদ খারিজ হয়নি। বৃহস্পতিবার, সেই সোহরাব আলিকেই দেখা গেল মমতার মঞ্চে। মমতার মঞ্চে সাজাপ্রাপ্ত বিধায়ক সোহরাব। সোহরাবের পাশে মুখ্যমন্ত্রী। তৃণমূলনেত্রী বলেন, বেচারা সোহরাব। কনটেস্ট করতে পারছে না। সিপিএমের আমলে কেস। সিপিএমই ফাঁসয়েছে। তাই ওর বউ নার্গিস বানুকে টিকিট দেওয়া হয়েছে। দলনেত্রীকে পাশে পেয়ে সাজাপ্রাপ্ত তৃণমূল বিধায়কের গলাতেও দলনেত্রীর সুর। সাজাপ্রাপ্ত তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়ে মমতা চক্রান্তের তত্ত্ব খাড়া করায় পাল্টা সরব হয়েছে সিপিএম। বিরোধীদের প্রশ্ন, সোহরাব আলিকে আদালত দোষী সাব্যস্ত করার পরেও কী ভাবে তাঁকে ফাসানো হয়েছে বলে দাবি করতে পারেন তৃণমূলনেত্রী? কটাক্ষের সুরে তাদের মন্তব্য, তৃণমূলনেত্রী এখন এমনই চাপে যে সাজাপ্রাপ্ত থেকে অভিযুক্ত, দলীয় সব নেতাদেরই পাশে দাঁড়াচ্ছেন তিনি। বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন, এ দিন যেমন মমতার মঞ্চে ছিলেন সাজাপ্রাপ্ত তৃণমূল বিধায়ক সোহরাব, তেমনই কয়েক দিন আগে, কলকাতায় তাঁর মিছিলে ছিলেন এমন বেশ কয়েকজন তৃণমূল নেতা, যাঁদের দেখা গিয়েছে নারদা নিউজের স্টিং ফুটেজে। বিরোধীরা কটাক্ষ করে বলছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ই তো সারদার মতো দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মদন মিত্রকে এ বারের ভোটে প্রার্থী পর্যন্ত করেছেন। যা এ রাজ্যে আগে কখনও হয়নি। পর্যবেক্ষকদের একাংশের মতে, সাজাপ্রাপ্ত বিধায়কের পাশে দাঁড়িয়ে ভোটের বাজারে বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget