এক্সপ্লোর

কমিশনের শোকজের জবাব মুখ্যসচিবের: মমতাকে আক্রমণ মোদীর

কৃষ্ণনগর: মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশনের শোকজের জবাব মুখ্যসচিব পাঠান কী করে? সরকারি ক্ষমতা অপব্যবহারের অভিযোগ নরেন্দ্র মোদীর। ভোটের সময় সরকারি যন্ত্রকে ব্যবহার করে সাংসদ পদ খুইয়েছিলেন ইন্দিরা গাঁধীও। মনে করালেন প্রধানমন্ত্রী। কয়েক দিন আগেই, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে নির্বাচন কমিশন। মমতার হয়ে জবাব দেন মুখ্যসচিব। এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীদের প্রশ্ন, তৃণমূলের সভায় দলনেত্রী কী বলেছেন, তার ব্যাখ্যা কীভাবে মুখ্যসচিব দিতে পারেন? তা হলে কি মমতার নির্দেশেই মুখ্যসচিব জবাব দিয়েছেন? ভোটের মধ্যে কি এ ভাবে প্রশাসনকে কাজে লাগানো যায়? এই ইস্যুতেই এ দিন কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, শুনছি, দিদির জবাব দিয়েছেন মুখ্যসচিব। এমনটা হলে সবচেয়ে বড় নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। মোদীর মতে, আইনকে সম্মান করা উচিত। সরকারের অপব্যবহার হওয়া উচিত নয়। মমতা অথবা তৃণমূলের জবাব দেওয়া উচিত ছিল। মুখ্যসচিব জবাব দিয়ে থাকলে বিধি ভঙ্গ হয়েছে। মমতাকে আক্রমণ করতে গিয়ে এদিন ইন্দিরা গাঁধীর প্রসঙ্গও টেনে এনেছেন নরেন্দ্র মোদী। সরকারি যন্ত্রকে ব্যবহার করার অভিযোগে, ১৯৭৫ সালে ইন্দিরা গাঁধীর কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলিতে নির্বাচন বাতিল করে দিয়েছিল ইলাহাবাদ হাইকোর্ট। প্রয়াত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নির্বাচনী কাজে সরকারি গেজেটেড অফিসার তথা প্রধানমন্ত্রীর সচিবালয়ের তৎকালীন ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) যশপাল কপূরের সহযোগিতা নিয়েছিলেন! এছাড়া, নির্বাচনী জনসভার জন্য মঞ্চ বাঁধতে এবং লাউডস্পিকারের বৈদ্যুতিক সংযোগের জন্যও উত্তরপ্রদেশ সরকারের বিভিন্ন গেজেটেড অফিসারের সাহায্য নিয়েছিলেন ইন্দিরা গাঁধী। এই প্রসঙ্গে তুলে সরকারি অফিসার ব্যবহারের অভিযোগে মমতাকে নিশানা করেন মোদী। পুলিশ অফিসারদের বদলি থেকে শুরু করে অনুব্রত মণ্ডলকে নজরদারি এবং তাঁকে শোকজ-- এই সব পদক্ষেপের প্রতিবাদে গত কয়েক দিন ধরে বার বার নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়েও এ দিন তৃণমূলনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি মোদী। বলেন, মমতা ও তাঁর দল পরাজয় স্বীকার করে নিয়েছে, তাই কোনও দলের সঙ্গে না লড়ে কমিশনের বিরুদ্ধে লড়ছেন। আমাদের সবার দায়িত্ব কমিশনকে সম্মান করা। নির্বাচন আসবে যাবে, কমিশনের মতো সংস্থা ভেঙে পড়লে দেশ চলবে না। ১৯ তারিখের পর দেখে নেবেন বলে কমিশনকে হুমকি দিচ্ছেন। পাঁচ বছর রাজ্যকে দেখলে কমিশনকে দেখতে হত না, মন্তব্য মোদীর। মমতার হয়ে মুখ্যসচিবের ব্যাট করা নিয়ে আগেই সরব হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। শনিবার তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে মুখ্যসচিবকে শোকজ করার দাবি জানায়। দিল্লিতে কমিশনের দফতরে যায় সিপিএমও। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই প্রেক্ষাপটে, মুখ্যসচিবের শোকজের জবাব দেওয়ার সমালোচনা করে মমতার উপর চাপ আরও বাড়ালেন নরেন্দ্র মোদী।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget