এক্সপ্লোর

চলছে শেষ দফা, কড়া নিরাপত্তার চাদরে পূর্ব মেদিনীপুর, কোচবিহার

পূর্ব মেদিনীপুর ও কোচবিহার: নির্বাচন কমিশনের সব রকম চেষ্টা সত্ত্বেও অশান্তির ছোঁয়াচ কিন্তু এড়ানো গেল না শেষ দফার ভোটেও। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার ৩ পঞ্চায়েতের কোনও বুথেই বিরোধীরা এজেন্ট দিতে পারেনি বলে অভিযোগ। যাঁদের পোলিং এজেন্ট হওয়ার কথা ছিল, অভিযোগ, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে শাসক দলের লোকজন। পাঁশকুড়ার ২২টি বুথেও হুমকির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে কোচবিহার ও পূর্ব মেদিনীপুরে ফের নির্দেশিকা পাঠিয়ে কমিশন জানায়, ভিনরাজ্যের দুষ্কৃতীদের রুখতে, আন্তঃরাজ্য সীমানা কঠোরভাবে সিল করতে হবে। বাড়তি নজরদারি চালাতে হবে জেলা সীমানা ও জলপথগুলির ওপর। জোর দিতে হবে নাকা নজরদারির ওপর। পাশাপাশি, বাইক বাহিনীর দাপট বন্ধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন সদনের নির্দেশ পেয়ে দুই জেলাতেই তৎপর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা নাকা বন্দি করে তল্লাশি। হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে জলপথে যাতায়াত করতে গেলেও, কেন্দ্রীয় বাহিনীর চিরুনি তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে যাত্রীদের। রানিচক, ব্রজলালচক, বন্দর সংলগ্ন এলাকাগুলিতেও কড়া নজর রেখেছে বাহিনী ও পুলিশ। হলদিয়ার ঢোকার রাস্তাগুলির মোড়ে মোড়ে পাহারায় জওয়ানরা। গাড়ি থামিয়ে তল্লাশি। অন্যদিকে, কোচবিহারেও নির্বিঘ্ন ভোটদান নিশ্চিত করতে সচেষ্ট কমিশন। জেলায় তৈরি হয়েছে ৩০টি নাকা পয়েন্ট। বসানো হয়েছে ৪১টি পুলিশ পিকেট। রয়েছে কুইক রেসপন্স এবং নাইট ইনটারভেনশন টিম। ভিনরাজ্যের নম্বর প্লেট লাগানো গাড়ি দেখলেই বাড়তি সতর্কতা নিচ্ছেন জওয়ানরা। কোচবিহারের গেস্ট হাউস ও লজগুলিতে পরিচয়পত্র ছাড়া বহিরাগতদের থাকতে দেওয়া হচ্ছে না। দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, নাটাবাড়ি, সিতাই-সহ জেলার স্পর্শকাতর এলাকাগুলিকেও কড়া নজরে রেখেছে কমিশন। নজরদারি চলছে বাংলাদেশ সীমান্ত ও অসম সীমানাতেও।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget