এক্সপ্লোর

কাকে ভোট দিলেন প্রশ্নে 'সিক্রেট' জবাব বুদ্ধদেবের

কলকাতা: এলেন, ভোট দিলেন, আবার প্রশ্নের জবাবও দিলেন। পরনে শ্বেতশুভ্র পোশাক। চোখে আত্মবিশ্বাস। ঠোটে হালকা হাসি। ভোট দিয়ে বেরলেন বুদ্ধদেব ভট্টাচার্য! এদিন দক্ষিণ বালিগঞ্জ কেন্দ্রে ভোট দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। কিন্তু, আজ তাঁর ভোটের মাহাত্ম্য ও গুরুত্ব অন্য মাত্রায়। আজ বামপন্থী বুদ্ধদেব কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী নন, তিনি দাঁড়িয়ে এক জোটসঙ্গী হিসেবে। তাঁর কেন্দ্র বালিগঞ্জে তো জোটের প্রার্থী কৃষ্ণা দেবনাথ। যাঁর প্রতীক হাত! সেই হাত, ভোট-যন্ত্রে যে চিহ্নের দিকে কখনও ভুলেও তাকাননি তিনি! তবে, সে ইতিহাস অবশ্য এখন অতীতে বন্দি! ভোটের আকাশে আজ জোটের সূর্য! প্রতীক হাত হলেও, প্রার্থী জোটের। সিপিএমেরও! আর তাই, হাত-বোতামে চোখ রাখতে আজ আর নিষেধ নাই! তবে বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্য নিয়ম ভাঙতে নারাজ। তাই, ভোট দিয়ে বেরিয়ে আসার পর তাঁকে যখন প্রশ্ন করায় হয়, কাকে দিলেন ভোট? তখন বুদ্ধদেবের ছোট্ট উত্তর, ‘এটা সিক্রেট’! পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, এই ‘সিক্রেট’ জানতে হ্যারি পটার হতে হবে না! এ তো এতদিনে এ বঙ্গের সব মানুষেরই জানা হয়ে গিয়েছে! গণতন্ত্রের রীতি মেনে ভোটযন্ত্রে নিজের পছন্দ গোপন রাখলেও, জোটের এই অন্যতম কাণ্ডারী কাকে ভোট দিয়ে বেরলেন, সেটা অনুমান করা বোধহয় খুব একটা কষ্টকর নয়! কারণ, তিনিই তো এই জোটের অন্যতম কারিগর! নিচুতলার কর্মীদের জোটের স্বপ্নকে বাস্তবায়িত করতে কোনও চেষ্টাই তো বাকি রাখেননি তিনি! এমনকী, যাবতীয় ইতিহাসকে পিছনে ফেলে একই মঞ্চে দাঁড়িয়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে। দলীয় সমর্থকদের উপহার দিয়েছেন ঐতিহাসিক মুহূর্ত! শুধু তাই নয়! আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাহুল গাঁধীর সভামঞ্চে যখন বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রণাম করে আশীর্বাদ চান বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী কৃষ্ণা দেবনাথ, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই তাঁদের বলেন, জীবনে প্রথম কংগ্রেসকে ভোট দেব! যাব ভোট দিতে। এর পরও কি আর ‘সিক্রেট’ সিক্রেট থাকে! তবে, নিয়ম যখন আছে, তখন তা মানাও উচিত। তাই, গোপন কথাটি আপাতত গোপনেই থাকুক!

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে ভোটগণনায় অনুপস্থিত হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি
রেজিনগরে ভোটগণনায় অনুপস্থিত হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget