এক্সপ্লোর

Bhabanipur Bypolls 2021: একধাক্কায় দ্বিগুণ নিরাপত্তা , ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভবানীপুরের উপনির্বাচনে

১৫ থেকে বেড়ে ভবানীপুরে মোতায়েন ৩৫ কোম্পানি, প্রতি বুথে মোতায়েন থাকবেন ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও রুমা পাল, কলকাতা :  মাঝে আর কয়েক ঘণ্টা। ভোরের আলোর সঙ্গেই গোটা দেশের নজরে ভবানীপুরে উপনির্বাচনে। আর উপনির্বাচনের ঠিক মুখে, ভবানীপুরে আরও বাহিনী পাঠাল কমিশন। এক ধাক্কায় বাড়ানো হল দ্বিগুণেরও বেশি বাহিনী। ১৫ থেকে বেড়ে ভবানীপুরে মোতায়েন ৩৫ কোম্পানি। সব বুথে ওয়েব কাস্টিং ও সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা করা হচ্ছে। সব বুথে থাকবেন মাইক্রো অবজার্ভার। যাতে পরিষ্কার, ভবানীপুরের হাইপ্রোফাইল যুদ্ধের প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন।

ভবানীপুর বিধানসভায় মোট বুথ ২৮৭টি। এর মধ্যে মেন বুথ ২৬৯-টি । কোভিড পরিস্থিতির জন্য তৈরি হয়েছে ১৮-টি অক্সিলিয়ারি বুথ। শেক্সপিয়র সরণি খানার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি হয়েছে DCRC। শুরুতে ভবানীপুরে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল কমিশন। বুধবার সেখানে মোতায়েন করা হয় আরও ২০ কোম্পানি বাহিনী। অর্থাৎ উপনির্বাচনে ভবানীপুরে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।প্রতি বুথে মোতায়েন থাকবেন ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। থাকছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা ও সিসি ক্যামেরার নজরদারি। সব বুথেই থাকবেন মাইক্রো অবজার্ভার। মাইক্রো অবজার্ভাররা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। থাকছে কুইক রেসপন্স টিম। 

বুথের বাইরের এলাকার দায়িত্ব কলকাতা পুলিশের হাতে। ভবানীপুরের জন্য রয়েছেন আলাদা পুলিশ পর্যবেক্ষক। ভবানীপুরের ৩৮টি জায়গায় পুলিশ পিকেট করা হবে। থাকবে ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। আরটি মোবাইল ভ্যান থাকবে ২৩টি।

ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাড়তি নিরাপত্তার বেষ্ঠনী সেখানে। সব মিলিয়ে প্রস্তুতি সারা। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু ভোটগ্রহণ।

ঝলকে ভবানীপুর বিধানসভার উপনির্বাচন

  • মোতায়েন ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
  • সব বুথে ওয়েব কাস্টিং ও সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা
  • সব বুথে থাকবেন মাইক্রো অবজার্ভার
  • থাকছে কুইক রেসপন্স টিম। 
  • মোট বুথ ২৮৭টি
  • মেন বুথ ২৬৯-টি, ১৮-টি অক্সিলিয়ারি বুথ
  • শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে তৈরি হয়েছে DCRC
  • প্রতি বুথে মোতায়েন থাকবেন ৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান
  • বুথের বাইরের এলাকার দায়িত্ব কলকাতা পুলিশের হাতে
  • ভবানীপুরের জন্য রয়েছেন আলাদা পুলিশ পর্যবেক্ষক
  • ৩৮টি জায়গায় পুলিশ পিকেট
  • থাকছে ৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, আরটি মোবাইল ভ্যান থাকবে ২৩টি

আরও পড়ুন- ৩ কেন্দ্রে উপনির্বাচন, কোভিড বিধি মেনে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি

আরও পড়ুন- ‘গণতন্ত্রের উৎসবে নির্ভয়ে ও আনন্দে ভোট দিন’ ভোটারদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget