এক্সপ্লোর

Bhaichung Bhutia: ফুটবল মাঠের রূপকথা এখন অতীত, রাজনীতির ময়দানে আবারও পরাজিত বাইচুং, এই নিয়ে ষষ্ঠবার

Sikkim Assembly Elections 2024: রবিবার সিকিম বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে, তাতে বাইচুংয়ের সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট পার্টি মাত্র একটি আসন পেয়েছে।

গ্যাংটক: পায়ে ফুটবল নিয়ে দুরন্ত গতি ছিল মাঠে। কিন্তু রাজনীতির ময়দানে সেই প্রদর্শন হল না। নির্বাচনী রাজনীতিতে নাম লেখানোর পর থেকে লাগাতার  পরাজিত হয়ে চলেছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার। সিকিম বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে রবিবার। সেখানে আবারও পরাজিত হলেন বাইচুং। গত ১০ বছরে এই নিয়ে ষষ্ঠবার নির্বাচনে পরাজিত হলেন বাইচুং। (Bhaichung Bhutia)

রবিবার সিকিম বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে, তাতে বাইচুংয়ের সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট পার্টি মাত্র একটি আসন পেয়েছে। সিকিম ক্রান্তিকারী মোর্চা এবার জয়ী হয়েছে সেখানে। ৩২টি বিধানসভা আসনের মধ্যে ৩১টিই তাদের ঝুলিতে গিয়েছে। বারফুং থেকে প্রার্থী হয়েছিলেন বাইচুং। সেখানে ৪ হাজার ৩৪৬ ভোটে তাঁকে পরাজিত করেছেন সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রার্থী রিকশল দোর্জি ভুটিয়া। (Sikkim Assembly Elections 2024)

গত ১৯ এপ্রিল এক দফাতেই ভোটগ্রহণ হয় সিকিমে। রবিবার সকালে গণনা শুরু হলে বাইচুং হারছেন বলে বোঝা যায় তখনই। ২০১৮ সালে নিজের দল হামরো সিকিম পার্টি গঠন করেন বাইচুং। গত বছর যদিও সিকিম ডেমোক্রেটিক পার্টির সঙ্গে মিশে যান। বর্তমানে সিকিম ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট বাইচুং। সিকিমের প্রধান বিরোধী দলও সিকিম ডেমোক্র্যাটিক পার্টি। কিন্তিু বাইচুংয়ের বারং বার পরাজিত হওয়া নিয়ে দলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: Exit Poll 2024: 'ভাবনার সঙ্গে খেলছেন মোদি-শাহ, বুথফেরত সমীক্ষা কাল্পনিক', একযোগে Exit Poll খারিজ বিরোধীদের

এর আগে, পশ্চিমবঙ্গের রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন বাইচুং। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং আসনে বাইচুংকে প্রার্থী করে তৃণমূল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শিলিগুড়ে আসনে আবারও জোড়াফুলের টিকিট পান তিনি। কিন্তু দু'বারই হার জোটে। এর পর সিকিমের রাজনীতিতে প্রবেশ বাইচুংয়ের। সেখানে নিজের দল গঠন করেন। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে গ্যাংটক এবং টুমেন-লিংগি থেকে ভোটে দাঁড়ালেও, পরাজিত হন। ২০১৯ সালের উপনির্বাচনে গ্যাংটকে আবারও পরাজিত হন বাইচুং। 

সিকিমে ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারী মোর্চা এবারও সেখানে জয়ী হয়েছে। প্রেম সিংহ তামাং এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এই হারের পর বাইচুংয়ের রাজনৈতিক ইনিংস নিয়ে প্রশ্ন উঠছে। একসময় ভারতীয় ফুটবলকে পুনরুজ্জীবিত করেছিলেন বাইচুং। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপিয়ান ক্লাবেও প্রতিনিধিত্ব করেন। ভারতের হয়ে ৪৮ টি গোল করেছেন বাইচুং। সুনীল ছেত্রীর পর তিনিই দেশের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget