এক্সপ্লোর

Papiya Adhikari: ফৌজদারি মামলা নেই, সম্পত্তি কোটির বেশি পাপিয়ার

উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে এবার পাপিয়াকে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পুলক রায়। সংযুক্ত মোর্চার তরফে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কুতুবউদ্দিন আহমেদ। গত ১৯ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন পাপিয়া। 

কলকাতা: পুরো নাম পাপিয়া দে অধিকারী। তবে পাপিয়া অধিকারী নামেই অভিনেত্রীকে চেনে বাংলা। এবারের ভোটের লড়াইয়ে তৃণমূল ও বিজেপি একাধিক রুপোলি পর্দার তারকাকে প্রার্থী করেছে। পাপিয়া হাতে নিয়েছেন গেরুয়া পতাকা। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে এবার পাপিয়াকে প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পুলক রায়। সংযুক্ত মোর্চার তরফে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কুতুবউদ্দিন আহমেদ। গত ১৯ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন পাপিয়া। 

তিনি জানিয়েছেন, হলফনামা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল ৪০ হাজার টাকা। তাঁর স্বামীর হাতে রয়েছে ১০ হাজার টাকা। বিজেপি প্রার্থীর ব্যাঙ্কে রয়েছে  ২০ লক্ষ ৮৮ হাজার ৭৬০ টাকা। আর তাঁর স্বামীর ফিক্সড ডিপোজিট সহ ব্যাঙ্কে রয়েছে ১৭ লক্ষ ৪২ হাজার ৪০৬ টাকা।

এ ছাড়াও পাপিয়া অধিকারীর শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ড ও এনএসএস-এ তাঁর জমা ২ লক্ষ ৮৫ হাজার টাকা। এই ক্ষেত্রে স্বামীর বিনিয়োগ ৩ লক্ষ ৯১ হাজার টাকা। পাপিয়ার নামে আছে ২০০৭ সালে কেনা একটি গাড়ি। যার বর্তমান দাম ৬ লক্ষা ৪১ হাজার ৬৪২ টাকা। স্বামীর নামে কোনও গাড়ি নেই। এছাড়া বিজেপির তারকা প্রার্থীর সোনা আছে ৬০০ গ্রাম, যার বর্তমান ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৯ টাকা। স্বামীরও রয়েছে ২০০ গ্রাম সোনা। যার মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।

সব মিলিয়ে গেরুয়া শিবিরের তারকা প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৭ লক্ষ ৮২ হাজার ৭৩৪ টাকা।  আর তাঁর স্বামীর অস্থাবর সম্পত্তি ১৫ লক্ষ ১২ হাজার ২০৩ টাকার। অর্থাৎ দম্পতির মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ, ৫২ লক্ষ ৯৪ হাজার ৯৩৭ টাকা। হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর স্থাবর সম্পত্তির মধ্যে নিউ আলিপুরে ২টি দোকান ও ৪টি ফ্ল্যাট রয়েছে। তারকা প্রার্থীর স্বামীর কোনও স্থাবর সম্পত্তি নেই।

বিজেপি প্রার্থীর মোট স্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৫৪ লক্ষ টাকা।  সব মিলিয়ে স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ, ২ কোটি ৬ লক্ষ ৯৪ হাজার ৯৩৭ টাকা। তবে প্রার্থীর ৪৪ লক্ষ ৭১ হাজার ৬৪৭ টাকার ঋণ রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে। সেইসঙ্গে পাপিয়া অধিকারী হলফনামায় জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget