এক্সপ্লোর

BJP Candidate List: তৃতীয় দফার প্রার্থিতালিকা ঘোষণা বিজেপির, নাম নেই পশ্চিমবঙ্গের বাকি আসনের

Lok Sabha Election 2024:তৃতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। তবে এবারের তালিকায় পশ্চিমবঙ্গের বাকি লোকসভা কেন্দ্রগুলির জন্য কোনও প্রার্থীর কথা জানায়নি কেন্দ্রের শাসকদল।

নয়াদিল্লি: তৃতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি (BJP Third Candidate List)। তবে এবারের তালিকায় পশ্চিমবঙ্গের বাকি লোকসভা কেন্দ্রগুলির (Lok Sabha Election 2024) জন্য কোনও প্রার্থীর কথা জানায়নি কেন্দ্রের শাসকদল। যে ৯টি লোকসভা আসনের জন্য এদিন বিজেপি প্রার্থীর নাম প্রকাশ করেছে, তার সবকটিই তামিলনাড়ুর। এর মধ্যে তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন প্রতিদ্বন্দ্বিতা করবেন চেন্নাই দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগনকে প্রার্থী করা হয়েছে নীলগিরি লোকসভা কেন্দ্র থেকে। আর তামিলনাড়ু রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাই লড়বেন কোয়েম্বত্তুর থেকে। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি কেন্দ্রগুলিতে বিজেপির প্রার্থী কবে হবে? সেই নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে।  

বিশদ...
আগামী ১৯ এপ্রিল লোকসভা ভোট শুরু হবে। জাতীয় নির্বাচন কমিশন মোট সাত দফায় ভোটের কথা ঘোষণা করলেও তামিলনাড়ুর ৩৯টি লোকসভা কেন্দ্রে এক দফাতেই ভোট। ১৯ এপ্রিলেই সেই ভোট হওয়ার কথা। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে, ডিএমকে-নেতৃত্বাধীন জোট ৩৯টির মধ্যে ৩৮টি আসন জিতে নেয়। তাদের জোট শরিক কংগ্রেস, যে ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার মধ্যে ৮টি আসনই ঝুলিতে পোরে। ডিএমকে-র প্রাপ্ত ভোটের হার ছিল ৩৩.২ শতাংশ, কংগ্রেস পেয়েছিল ১২.৯ শতাংশ ভোট। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ১টি আসন পায়। সে দিক থেকে এবার তামিলনাড়ুর ফলাফল এবার বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বস্তুত, দক্ষিণ ভারতের রাজ্য়গুলিতেই এবার তীব্র লড়াইয়ের মুখে পড়তে হতে পারে পদ্মশিবিরকে। কর্নাটক ও তেলঙ্গানার কুর্সিতে কংগ্রেস, কেরলে এলডিএফ, তামিলনাড়ুতে ক্ষমতায় ডিএমকে। অন্ধ্রপ্রদেশে আবার বিরোধী টিডিপি-র সঙ্গে সমঝোতার পথে হেঁটেছে বিজেপি। সব মিলিয়ে এবার দক্ষিণ ভারতে ফলাফল ভাল করতে বদ্ধপরিকর তারা। 

পশ্চিমবঙ্গ সম্পর্কে...
প্রথম দফায় বিজেপি যে প্রার্থিতালিকা প্রকাশ করেছিল, তাতে পশ্চিমবঙ্গের ২০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। সেই হিসেব ধরলে, এখনও ২২টি আসনে নাম ঘোষণা বাকি। কিন্তু ওই তালিকায় থাকা একজন, পবন সিং প্রার্থী হতে নারাজ হন। ফলে এখন ২৩ আসনে বিজেপি প্রার্থিতালিকা ঘোষণা করা বাকি। দ্বিতীয় তালিকাতেও এই নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি বিজেপি।

আরও পড়ুন:টিকিট নাও দিতে পারে BJP, নির্দল প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন বরুণ গাঁধী

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget