এক্সপ্লোর

Bengal Exit Polls 2021 : ২০০-র বেশি আসন নিয়ে বঙ্গে ক্ষমতায় বিজেপি, এক্সিট পোল উড়িয়ে দাবি গেরুয়া শিবিরের

বিজেপির দাবি, ব্যাটলগ্রাউন্ড বঙ্গে এবার তাদের ২০০-র বেশি আসনজয় স্রেফ সময়ের অপেক্ষা। প্রত্যয়ী গেরুয়া শিবিরের নেতাদের বক্তব্য, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে আসল পরিবর্তন হচ্ছেই।

কলকাতা : পশ্চিমবঙ্গে প্রচারপর্বের একেবারে শুরু থেকে বিজেপি-র দাবি 'ইস বার দোশো পার'। দুশোর বেশি আসন পেরোনোর সেই দাবি থেকে এক্সিট পোলের পরও সরছে না গেরুয়া শিবির। সি ভোটার সহ দেশের একাধিক সেরা সংস্থা এক্সিট পোল প্রকাশ করেছে আটদফার ভোটপর্ব মিটতেই। বেশিরভাগ সমীক্ষারই ইঙ্গিত, আসন-সংখ্যা কমলেও তৃতীয়বারের জন্য ক্ষমতায় প্রত্যাবর্তন হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই। বাংলার বিধান ঠিক কী সেটা জানতে অবশ্য অপেক্ষা করতেই হবে আরও কয়েক ঘণ্টা। রবিবার ইভিএম খুললেই প্রকাশ হয়ে যাবে সবকিছু। 

ফলাফলের আগে এক্সিট পোল তথা বুথফেরত সমীক্ষাকে ফলাফলের ইঙ্গিত বলে মনে করেন অনেকেই। দ্বিমত, সমালোচনাও অনেক। এই সমীক্ষাকে ধ্রুবসত্য মনে করারও কোনও কারণ নেই। আর বিজেপি শিবিরেরও বক্তব্যও তেমনটাই। তাদের সাফ দাবি, ব্যাটলগ্রাউন্ড বঙ্গে এবার তাদের ২০০-র বেশি আসনজয় স্রেফ সময়ের অপেক্ষা। প্রত্যয়ী বিজেপি নেতাদের বক্তব্য, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে আসল পরিবর্তন হচ্ছেই।

বিজেপি-র আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের সহ পর্যবেক্ষক অমিত মালব্য সংবাদসংস্থা আইএএনএসকে বলেছেন, 'এক্সিট পোলে যাই ফলাফল দেখাক না কেন, পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন পেয়ে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। ২০১৯ লোকসভা ভোটের সময় কেউ বলেনি বিজেপি ১৮টি আসন পাবে, তবে ফলাফল বেরোনোর পর সবাই চমকে গিয়েছিলেন। এবারও ২ মে ফলাফলের জন্য অপেক্ষা করুন। সব পরিষ্কার হয়ে যাবে।'

বিজেপির জাতীয় মুখপাত্র গোপাল কৃষ্ণ অগরওয়াল সংবাদসংস্থা আইএএনএসকে বলেছেন, 'এক্সিট পোলে সঠিক প্রতিফলন হয়নি। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে পরিবর্তনের হাওয়া বয়েছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ জারি রেখে বঙ্গের জনগণকে কেন্দ্রীয় প্রকল্পগুলো থেকে বঞ্চিত করেছেন, যেভাবে তোষণের রাজনীতি করেছেন, তাতে উনি যে এবারের ভোটে বাজেভাবে হারবেন তা বলাই যায়। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে।'

(কী বলছে বিভিন্ন এক্সিট পোলের ফলাফল- পড়ুন বিস্তারিত

নবান্ন নীল-সাদাই! তৃণমূলের ফেরার ইঙ্গিত বেশিরভাগ বুথফেরত সমীক্ষায়, একসঙ্গে রইল সমস্ত এক্সিট পোল)

এদিকে, এক্সিট পোল প্রসঙ্গে সিনিয়র কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেছেন, 'প্রত্যাশিত গতিপথেই এগিয়েছে এক্সিট পোলের ফলাফল।' একাধিক বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত, খুব বেশি আসন জিততে না পেরে বঙ্গে তৃতীয় শক্তি হতে চলেছে কংগ্রেস, বামফ্রন্ট ও আইএসএফের সংযুক্ত মোর্চার জোট।

 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget