এক্সপ্লোর

WB ABP-Cvoter Exit Poll Results 2021: নবান্ন নীল-সাদাই! তৃণমূলের ফেরার ইঙ্গিত বেশিরভাগ বুথফেরত সমীক্ষায়, একসঙ্গে রইল সমস্ত এক্সিট পোল

সি ভোটার সহ মোট ১১টি বুথফেরত সমীক্ষায় কী উঠে এল, দেখে নিন বিস্তারিতভাবে

কলকাতা : নীল-সাদাই থাকছে নবান্ন? উত্তর জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার। ২ মে ইভিএম খুললেই মিলবে উত্তর। তবে তার আগে বিভিন্ন এক্সিট পোলের ইঙ্গিত বলছে, রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেস। তবে তাদেরকে হাড্ডাহাড্ডি টেক্কা দিচ্ছে বিজেপি। হাতে গোণা কয়েকটি সমীক্ষায় আবার পাল্লা ভারী গেরুয়া শিবিরের দিকে। কোনও সমীক্ষার ইঙ্গিতেই অবশ্য সংযুক্ত মোর্চার ক্ষমতায় আসার ইঙ্গিত নেই।

রাজ্যের ২ আসনে ভোট হয়নি, তাই দেখে নেওয়া যাক, যে ২৯২ আসনে ভোট হয়েছে, সেখানকার বুথফেরত বিভিন্ন সমীক্ষায় কী উঠে এল-

সি- ভোটারের বুথ ফেরত সমীক্ষা-

তৃণমূল কংগ্রেস পেতে পারে- ১৫২ থেকে ১৬৪ আসন, বিজেপি পেতে পারে-১০৯ থেকে ১২১ আসন, বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফের জোট তথা সংযুক্ত মোর্চা পেতে পারে-১৪ থেকে ২৫ আসন।

ETG Research-এর বুথ ফেরত সমীক্ষা-

তৃণমূল- ১৬৯, বিজেপি-১১০, বাম+কংগ্রেস+ISF (সংযুক্ত মোর্চা)-১৩, অন্যান্য ১।

চাণক্য-র বুথফেরত সমীক্ষা-

তৃণমূল-১৮০, বিজেপি-১০৮, সংযুক্ত মোর্চা-৪।

CNX-এর বুথ ফেরত সমীক্ষা-

তৃণমূল-১২৮ থেকে ১৩৮, বিজেপি-১৩৮ থেকে ১৪৮, সংযুক্ত মোর্চা-১১ থেকে ২১।

JAN KI BAT-এর সমীক্ষা-

তৃণমূল-১০৪ থেকে ১২১, বিজেপি ১৬২ থেকে ১৮৫, সংযুক্ত মোর্চা-৩ থেকে ৯।

POLSTRAT-এর সমীক্ষা-

তৃণমূল-১৪২ থেকে ১৫২, বিজেপি ১২৫ থেকে ১৩৫, সংযুক্ত মোর্চা-১৬ থেকে ২৬।

PEOPLES PULSE-এর সমীক্ষা-

তৃণমূল-৬৪ থেকে ৮৮, বিজেপি-১৭৩ থেকে ১৯২, সংযুক্ত মোর্চা-৭ থেকে ১২।

গ্রাউন্ড জিরো রিসার্চ-

তৃণমূল-১৫৭ থেকে ১৮৫, বিজেপি ৯৬ থেকে ১২৫, সংযুক্ত মোর্চা-৮ থেকে ১৬।

P-MARQ-এর সমীক্ষা-

তৃণমূল-১৫২ থেকে ১৭২, বিজেপি-১১২ থেকে ১৩২, সংযুক্ত মোর্চা-১০ থেকে ২০।

axis MY INDIA-র সমীক্ষা-

তৃণমূল-১৩০ থেকে ১৫৬, বিজেপি-১৩৪ থেকে ১৬০, সংযুক্ত মোর্চা-০ থেকে ২।

IPSOS-র সমীক্ষা-

তৃণমূল-১৫৮, বিজেপি-১১৫, সংযুক্ত মোর্চা-১৯।

বুথফেরত বিভিন্ন সমীক্ষার ফলাফলই ২ মে ইভিএম খোলার পর প্রতিফলিত হয় নাকি অন্য কিছু উঠে আসে, আপাতত সেটাই দেখার অপেক্ষা।

যে কোনও বুথফেরত সমীক্ষায় মার্জিন অফ এরর প্লাস-মাইনাস ৩ শতাংশ। এই সমীক্ষাগুলির সঙ্গে আমাদের এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। আমাদের জার্নালিস্টিক জাজমেন্টেরও এখানে কোনও জায়গা নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো আমরা হুবহু আপনাদের সামনে তুলে ধরেছি মাত্র।

এক্সিট পোলকে ধ্রুবসত্য মনে করে উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনও জায়গা নেই। কারণ সমীক্ষা কখনও মেলে, কখনও একেবারেই মেলে না। কয়েক মাস আগে বিহার বিধানসভা ভোটের ক্ষেত্রে এক্সিট পোল মেলেনি। আবার ২০১৮ সালে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ়ের ক্ষেত্রে মিলেছিল।

তাই শেষ কথা বলা যাবে, আগামী রবিবার ২ মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget