এক্সপ্লোর

Panchayat Election 2023:পুনর্নির্বাচনের আগের দিনও রক্তপাত, নাকাশিপাড়ায় তৃণমূল-সিপিএম সংঘর্ষে জখম ১

Nakashipara Shootout:নির্বাচনের পর পুনর্নির্বাচনের আগের দিনও রক্তপাত, এবার ঘটনা নদিয়ার নাকাশিপাড়ায়। প্রাথমিক ভাবে খবর, তৃণমূল-সিপিএম সংঘর্ষে গুলি চলেছে।

রাজর্ষি দত্তগুপ্ত ও সুজিত মণ্ডল, নদিয়া: নির্বাচনের (Panchayat Election 2023) পর পুনর্নির্বাচনের (Repoll) আগের দিনও রক্তপাত, এবার ঘটনা নদিয়ার (Nadia Shootout) নাকাশিপাড়ায়। প্রাথমিক ভাবে খবর, তৃণমূল-সিপিএম সংঘর্ষে গুলি চলেছে। জখম এক সিপিএম কর্মী (CPM Worker Injured)। গুরুতর জখম অবস্থায় ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে।

যা জানা গেল...
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নাকাশিপাড়ার এদিনের ঘটনায় জখম সিপিএম কর্মীর নাম সাজ্জাদ মণ্ডল। এবারের পঞ্চায়েত ভোটে ১৬ জনের প্রাণ গিয়েছে রাজ্যে। ব্যাপক অশান্তি, ছাপ্পা ভোট এবং ব্যালট বাক্স নষ্টের অভিযোগও এসেছে ভুরি ভুরি। এই প্রেক্ষিতে আগামীকাল সাতশোর কাছাকাছি বুথে পুনর্নির্বাচন হতে চলেছে বলে রাজ্য় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। কিন্তু তার আগের দিন রাতেও হিংসার ছবিটা বদলাল না। ফের সংঘর্ষ, ফের গুলি ও ফের রক্তপাত, গত মাসখানেক ধরে রক্তরাতের যে ধারা দেখে চলেছে বাংলা, তা জারি থাকল রবিবাসরীয় সন্ধ্যাতেও। আপাতত যা জানা গেল, তাতে আজ যেখানে সংঘর্ষ হয়েছে সেখানে গত কাল কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তবে সূত্রের খবর, এখানে সিপিএমের যিনি প্রার্থী দাঁড়িয়েছিলেন তাঁর একটা জিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বলে দাবি স্থানীয় দলীয় কর্মীদের। পাশাপাশি, গত কাল ভোট মেটার পর থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে ত্রাসের পরিবেশ তৈরি করছিল বলে অভিযোগ। বোমা-গুলি চলতে শুরু করে। সেই সংঘর্ষের জেরেই জখম হন সাজ্জাদ মণ্ডল, তাঁকে বেথুয়াডহরি হাসপাতালে ভর্তি করা হয়। সিপিএমের বক্তব্য, বিরোধী প্রার্থী জিতে জেতে পারে আশঙ্কা থেকেই এই তাণ্ডব শুরু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 

দিকে দিকে অশান্তি... 
ভোট মিটলেও অশান্তির আবহ যে এখনও উধাও হয়নি, তার প্রমাণ শুধু নদিয়ার নাকাশিপাড়া নয়। রবিবার সকাল থেকেই এই ধরনের একাধিক খবর এসেছে। যেমন, তমলুকেক নাইকুড়ি হাইস্কুলে স্ট্রংরুমে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগে তমলুক শহর তৃণমূল সভাপতির ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল চঞ্চল খাড়ার। তৃণমূল নেতার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তাঁকে তমলুক মেডিক্যাল কলেজে করা হয় পরে। বিক্ষোভে হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। আবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিজেপির (BJP Road Block) পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার বাধে। ভোট-সন্ত্রাসের অভিযোগ এনে এদিন রামপুরে ৩১ নম্বর জাতীয় সড়ক ও পরে রামপুর-চাকুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, গত কাল রাতে একের পর এক বুথ দখল করেছে তৃণমূল। এসব যখন চলছে, তখন কার্যত নিষ্ক্রিয় ছিল পুলিশ প্রশাসন, আরও অভিযোগ বিজেপির। 

আরও পড়ুন:নির্দল প্রার্থীর বাড়ির সামনে বন্দুক হাতে দাপাদাপি, ব্যাপক বোমাবাজি সালারে

 

 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget