এক্সপ্লোর

Panchayat Election 2023: দায়িত্বে শুধুই টহলদারি, নাকা চেকিং! পঞ্চায়েত ভোটে কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী

আন্তর্জাতিক সীমান্ত এবং দুই রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনীকে।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী। বিরোধীদের মূল দাবি নস্যাৎ। নির্বাচন কমিশনের নোটিসে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কোনও উল্লেখ নেই। এলাকায় টহলদারি, নাকা চেকিং এবং মানুষের আস্থা অর্জনের কাজে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনীকে। আন্তর্জাতিক সীমান্ত এবং দুই রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে ব্যবহার করা হবে কেন্দ্রীয় বাহিনীকে। 'যেসব জায়গা থেকে হিংসা কিংবা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে কমিশনের কাছে খবর এসেছে, সেখানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীকে'। এখন প্রশ্ন উঠছে ভোটের আগেই লাগামহীন হিংসা, তারপরেও বুথে থাকবে না কেন্দ্রীয় বাহিনী!

শেষে বিরোধী দলগুলির আশঙ্কাই সত্যি হল। আদালতের চাপের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী আনলেও,  পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীকে বুথের বাইরেই রাখছে নির্বাচন কমিশন রাজ্যে কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী!
 
রাজ্য নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে, তারা, নাকা চেকিং, এরিয়া ডমিনেশন, কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ করবে। 

আন্তর্জাতিক সীমান্ত ও আন্তঃরাজ্যে সীমানায় মোতায়েন থাকবে CAPF কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে মোবাইল ফোর্স হিসেবে কমিশন, জেলা প্রশাসন, পুলিশের তরফ থেকে কোনও অভিযোগ এলে তার প্রেক্ষিতে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় বাহিনী।  

সংযোগ রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের কাছে থাকবে এসপি, ডিপিইও, অবজার্ভারদের ফোন নম্বর। যদিও কমিশন সূত্রে খবর, এটা প্রাথমিক বিজ্ঞপ্তি, ভোটের দিনের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে। 

আইনজীবী কৌস্তভ বাগচী বলছেন,যেভাবে হাইকোর্টের অর্ডারকে কমিশন আনওয়ার্কেবল করার চেষ্টা করছে, হাইকোর্ট আস্থা রাখার পরও যে অনাস্থা তৈরি করছে, আমরা এটা আদালতে তুলে ধরব।

২৮ শে জুন পঞ্চায়েত ভোট নিয়ে মামলায়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, কড়া সুরে রাজ্য নির্বাচন কমিশনকে বলে, আপনাদের নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য এমন পদক্ষেপ করুন যাতে সাধারণ মানুষ আপনাদের ভরসা করেন। কিন্তু কমিশনের এই বিজ্ঞপ্তি জারির পর, হারানো ভরসা কি আদৌ ফিরে পাবেন সাধারণ মানুষ? আদালতের নির্দেশের পরও কমিশনের এমন পদক্ষেপে, আস্থা রাখতে পারবে আমজনতা? আগামী শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। তার ঠিক এক সপ্তাহ আগে, উঠে আসছে এই প্রশ্নগুলোই। 

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
Mini Firoz Arrest | ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ | ABP Ananda LIVE
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন, ভবানীপুরের অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Abhishek Banerjee | 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget