এক্সপ্লোর

Mamata Banerjee:'ভাঙড়ে তো আরাবুল হেরে গিয়েছে, তাও কিছু বলিনি', দাবি মুখ্য়মন্ত্রীর

Panchayat Election Result:'ভাঙড়ে তো আরাবুল হেরে গিয়েছে, কিন্তু সেটা তো হার নয়। তাও আমি কিছু বলিনি। শান্তির স্বার্থে', নবান্নে সাংবাদিক সম্মেলনে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

কলকাতা: 'ভাঙড়ে তো আরাবুল (arabul islam) হেরে গিয়েছে, কিন্তু সেটা তো হার নয়। তাও আমি কিছু বলিনি। শান্তির স্বার্থে', নবান্নে সাংবাদিক সম্মেলনে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। পঞ্চায়েত ভোটে (Panchayat Election Result 2023) হিংসার অভিযোগ তুলে শাসকদলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বিরোধীরা। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) চাঁচাছোলা ভাষায় জানিয়েছিলেন, এই রায় জনাদেশের প্রতিফলন নয়। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, 'আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে!...এত কুৎসা, কিন্তু আমি বদলা নেব না।'

যা বললেন মুখ্যমন্ত্রী, 
ঘটনা হল, ভোটগণনার দ্বিতীয় দিনও প্রাণহানির ধারা অব্যাহত থেকেছে এ রাজ্যে। শুধুমাত্র বুধবারই ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। হিসেব বলছে, নিহতদের মধ্যে শাসকদলের কর্মীরাও রয়েছেন। এদিনও যেমন শুভেন্দু অধিকারী বলেন,'বাংলায় যা ঘটল, তাতে আগামী একমাস কালা দিবস পালন করা উচিত।' কিন্তু তৃণমূলনেত্রীর বক্তব্য, '৭১ হাজার বুথে ভোট হয়েছে, বড়জোর ৭টা বুথে বিক্ষিপ্ত গণ্ডগোল ঘটানো হয়েছে।' বাম-বিজেপি-কংগ্রেসকে একযোগে আক্রমণ করে তাঁর পাল্টা দাবি, একেবারে পরিকল্পনা করে এই অশান্তি বাধানো হয়েছে। বিশেষত, বিজেপির বিরুদ্ধে ফ্যাক্ট ফ্যাইন্ডিং টিম ও এজেন্সি পাঠানোর অভিযোগ এনে সুর চড়ান তিনি। বলেন, 'কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এজেন্সি, এভাবে দেশ চালানো যায় না।...কোন এজেন্সি, কোন প্লেনে টাকা আনছে, উৎস কী? তদন্ত হোক।' জনতার উদ্দেশে তাঁর সতর্কবার্তা, 'বিজেপির কোনও প্ররোচনায় পা দেবেন না, আর কংগ্রেস-সিপিএমকে দেখে দয়া হয়।'

আক্রমণ শুভেন্দুর...
বিরোধী দলনেতা অবশ্য এদিনও আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দাবি করেন, পঞ্চায়েতের তিন স্তরেই লুঠ চালিয়েছে তৃণমূল। শুভেন্দুর কথায়, '২০১৮ সালে যা করেছিলেন, তার ফল পেয়েছিলেন ২০১৯-এর লোকসভা ভোটে। আজ যা করলেন, সামনের লোকসভা ভোটে মানুষ তার জবাব দেবে।' শেষ পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। সে বার ৩৪ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল তৃণমূল। তার ঠিক পরের বছর, লোকসভা ভোটে, জোড়াফুল শিবিরকে 'কাঁটে কা টক্কর' দেয় গেরুয়া শিবির। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েত ভোটের সেই স্মৃতিই লোকসভা ভোটে শাসকদলের রক্তক্ষরণের অন্যতম কারণ। কিন্তু একুশের বিধানসভা ভোটে ছবিটা পুরোপুরি বদলে যায়। সেই দাপট এবারের পঞ্চায়েত ভোটেও বজায় রেখেছে তৃণমূল। শাসকদলের প্রশ্ন, পরাজয়ের ফলেই কি বার বার সন্ত্রাসের কথা তুলে ধরছেন বিরোধীরা? মুখ্যমন্ত্রীর অবশ্য পাল্টা প্রশ্ন, 'কেন্দ্রীয় বাহিনী ছিল, তাও কেন ভাঙড়ে কেন গন্ডগোল হল? বাইরে থেকে গুন্ডারা স্কুলে বোমা জমা করে রেখেছিল, পুলিশও আক্রান্ত।' তবে তিনি যে কোনও 'কুৎসার' বদলা নেবেন না, সেটিও জানিয়ে দেন এদিন।

আরও পড়ুন:'ভেদাভেদ না করে নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি ও আর্থিক সাহায্য', ঘোষণা মমতার

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ
Birbhum Tulu Mondal | চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন টুলু মণ্ডল, জানাল আদালত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget