এক্সপ্লোর

WB Election 2021: স্লোগান না দিলে মঞ্চে উঠতে দেব না, কেন বললেন মমতা?

Mamata Banerjee attacks Suvendu Adhikari from the rally at Contai: নরেন্দ্র মোদির মতো বড় ডাকাত কোথাও আছে? আক্রমণ মমতার।

কাঁথি: দক্ষিণ কাঁথির জনসভায় দলীয় নেতা-কর্মীদের ধমক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে তাঁর নিশানায় ছিলেন প্রার্থী অখিল গিরি। তাঁকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলেন, ‘আমি এত অসুস্থ শরীরে চিৎকার করতে পারছি, তোমরা পারছো না? অখিলের কি গলায় ব্যাথা? স্লোগান না দিলে মঞ্চে উঠতে দেব না।’

আজই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন কাঁথির অধিকারী পরিবারের প্রবীণতম সদস্য শিশির অধিকারী। একসঙ্গে শিশির-শুভেন্দু-সৌমেন্দুকে আক্রমণ করে মমতা বলেছেন, ‘কারা এল গেল যায় আসে না। এদের ভালবেসেছিলাম, আজ সেই গদ্দার, মীরজাফর, বিশ্বাসঘাতকের দল বিজেপিকে হাত ধরে নিয়ে এসেছে। বলছে, ২০১৪ থেকে সম্পর্ক ছিল। এদের হাত থেকে মেদিনীপুরকে মুক্ত করতে হবে। গদ্দারদের অনেক টাকা। আমি একটা বড় গাধা, আমি বুঝতে পারিনি এরা এত টাকা করেছে, সেই টাকায় এরা গুন্ডা পোষে। ভোটের আগে ৫০০ টাকা দেয়। টাকা নিয়ে ভোট দেবেন না।’

উত্তর কাঁথির জনসভাতেও অধিকারী পরিবার ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘এখানে আসতে গেলে পারমিশন নিতে হত, কত বড় নেতা না ন্যাতা। কাঁথি, দিঘা, এগরায় আসতে গেলে অনুমতি নিতে হবে! গল্প করেছিলাম, আমরা এখানে একটা ছোট্ট বাড়ি করব। ছেলেটা শুনল তিনদিন, পালিয়ে গেল। নন্দীগ্রামে বাড়ি ভাড়া নিয়েছি। হলদি নদীর তীরে ছোট্ট পারমানেন্ট বাড়ি করব। এবার দেখব কার পারমিশন নিতে হয়? অনেক সম্মান করতাম। আমি মানুষকে অন্ধবিশ্বাস করি, তাই আমাকে ঠকতে হয়। বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায়। আমার মুখোশ নেই, তাই খোলে না।’

আরও পড়ুন ছবিতে আমার মাথায় লাথি মারছেন মমতা, বাংলার উন্নয়নকে লাথি মারতে দেব না’ 

তৃণমূল নেত্রী এদিন আরও বলেন, ‘প্রার্থী যেই হোক, সরকার আমার হবে। আমি একটাকাও মাইনে নিই না। আমি চাকর-বাকরের মতো কাজ করি। সার্কিট হাউসে ভাড়া দিই। ৭ বার এমপি ছিলাম, এক পয়সা নিই না। আমি বই, গান লিখি, ক্যাসিও বাজাই, সেই টাকাও নিই না। আমার কীসে লাগবে? একা মানুষ, কো অপারেটিভ ব্যাঙ্কে হাত সরিয়ে রাখব কেন? আমার বাড়ির বৌয়েরা খুব ভাল। পেতলের চুড়ি, শাড়ি আনলে খুশি হয়। বাড়তি কোনও চাহিদা নেই। আমার মা বলে দিয়েছে, তুমি জনগণের, তুমি সবার। আমার ১০ বছরে বাবা মারা যায়। মা বলত বাবাকে, তুমি তো ছেলে মেয়ের জন্য কিছু রাখলে না। বাবা বলত, ছেলে মেয়েদের ভাল করে মানুষ করে দাও, ওরাই টাকা করবে, দেশকে গর্বিত করবে। কবে রবীন্দ্র, নজরুল প্রেমী হয়ে গেছি জানি না। আজ ওরা আমাদের কী শেখাবে? ১৫-২০টা গাড়ি নিয়ে চলে, যেন কেউ মেরে ফেলবে! আমার গাড়ির পেছনে দুটো গাড়ি, প্যাঁ প্যাঁ করি না। ওরা ২০০ বছর করে বাঁচুক, সেটাই চাই। আমার সঙ্গে গদ্দারি করেছো। নরেন্দ্র মোদির মতো বড় ডাকাত কোথাও আছে? সিঙ্ঘুতে কৃষকরা আন্দোলন করছে। কৃষকরা নন্দীগ্রামে এসেছিল আমাদের সমর্থন দিতে। গ্রাম আটকে ক্যাম্প করে দিতে চাইছে বহিরাগত গুন্ডারা, যাতে কেউ ভোট দিতে না পারে। ভোট হলে, পুলিশ বলবে বাড়ি যাও। কিন্তু দলের ছেলেমেয়েদেরই পাহারা দিতে হবে। ভোট মেশিনে পাহারা না দিলে সব গেল। সব জায়গায় মেরে একে পারা যায় নি, এরা আমায় চেনে না। আমি ভাঙি তবু মচকাই না। কাল নরেন্দ্র মোদি বলেছে, বাঙালির ডিএনএ টেস্ট করে দেখতে হবে। বাঙালির ডিএনএতে নাকি বিজেপি আছে। একপায়ে এমন শট মারব না, একেবারে বোল্ড আউট হয়ে যাবে। প্লিজ মা বোনেরা এই নির্বাচনটা একটু দেখে দেবেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget