এক্সপ্লোর

PM Modi: কীভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের সাহায্য মোদির ? কী নির্দেশ দিলেন বাংলার বিজেপি নেতৃত্বকে

PM Modi: যোগ্যতা থাকা সত্ত্বেও যাঁরা তৃণমূলের দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে বঙ্গ বিজেপিকে একটা লিগাল সেলও খুলতে বলেছেন তিনি।

বর্ধমান:সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Kolkata High court) বিশেষ ডিভিশন বেঞ্চের রায়ে চাকরিহারা হয়েছেন ২০১৬ সালে এসএসসির (SSC) প্যানেলভুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। তাঁদের মধ্যে পাঁচ হাজার জন্য OMR শিটে দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে ইতিমধ্যেই জানানো হয়েছে এসএসসির পক্ষ থেকে। চাকরিহার বাকিরা যোগ্য বলেই জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি। এর মাঝেই শুক্রবার বর্ধমানে নির্বাচনী জনসভা করতে এসে চাকরিহারাদের মধ্যে যাঁরা যোগ্য তাঁদের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কীভাবে যোগ্যদের পাশে থেকে তাঁদের সাহায্য করতে হবে সেই বিষয়ে নির্দেশও দিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে।

এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বলেন, " চাকরিহারাদের মধ্যে যাঁরা যোগ্য তাঁদের পাশে রয়েছি আমি। আদালতের রায়ে চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে, তাঁদের জন্য রাজ্যের বিজেপি নেতাদের বলেছি লিগাল ও সোশ্যাল মিডিয়া সেল বানাতে। যাতে তাঁদের আইনি সহায়তা দেওয়া যায়। চাকরিহারাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা নির্দোষ। কিন্তু, তাঁদের অন্যের অন্যায়ের ফল ভোগ করতে হচ্ছে। যাঁরা সৎ ও যাঁদের ডিগ্রি ঠিক আছে তাঁদের সাহায্য করবে বিজেপি। এই বিষয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে বলা হয়েছে। যাঁরা যোগ্য তাঁদের চাকরি ফিরিয়ে দিতে বিজেপি সবরকম সাহায্য করবে। এটাই মোদির গ্যারান্টি।"

তৃণমূলকে আক্রমণ করে এই বিষয়ে তিনি আরও বলেন, "তৃণমূলের তোলাবাজরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত। শিক্ষক নিয়োগে দুর্নীতি করে লক্ষ লক্ষ যুবকে প্রতারিত করেছে তারা। দুর্নীতি করে এত টাকা করেছে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে গেছে মেশিন।"

তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সচেষ্ট হবেন বলেও এদিন দাবি করেন মোদি।  বলেন, "উন্নত ভারত হলে তার বাইরে থাকবে না বাংলাও। ধান উৎপাদনে বর্ধমানের রমরমা দেখতে চাই। চাই শিল্প নগরী হিসেবে গোটা বিশ্বে নাম ছড়াক দুর্গাপুরের। মহিলাদের রোজগার বাড়াতে চাই। তৃণমূল, কংগ্রেস ও বামেরা কী করছে? ওরা যত ঘৃণা আমায় করবে, তার চেয়ে বেশি দেশের সেবা আমি করব। ওরা বলছে মোদিকে লাঠি মারো, গুলি করো। কিন্তু, তাতে আমি ভয় পাই না। আসলে টিএমসি, বাম ও কংগ্রেসের কাছে উন্নয়নের কোনও ধারণাই নেই। বিরোধীদের একটাই কাজ, ভোটের জন্য সমাজ ভাগ করা। জয় শ্রীরাম বললে বা রামমন্দির করলে ওদের আপত্তি হয়। গায়ে জ্বর আসে। দু দফার ভোটগ্রহণের পর ওদের ভরাডুবি হয়েছে। এবার তো গতবারের থেকে কম আসন পাবে কংগ্রেস। ওয়ানাডে হারবে বলেই রায়বরেলিতে পালিয়েছে শাহজাদা।"  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Fact Check: 'বিজেপি কখনও শক্তিশালী ভারত গড়তেই পারবে না', মোদি আসলে কী বলেছেন ?
'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget