এক্সপ্লোর

রামের ছবি নিয়ে শোভাযাত্রা আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থীর, বিতর্ক

এপ্রসঙ্গে আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইক বলেন, "উৎসব সবার। সব জায়গায় যাই। চার্চ ও মসজিদেও গেছি। এই শোভাযাত্রাতেও আমন্ত্রণ পেয়ে গেছি, ধন্যবাদ উদ্যোক্তাদের।"

অরিন্দম সেন,আলিপুরদুয়ার: লোকসভা ভোটের (Lokshaba Election 2024) প্রচারের মাঝে ভগবান রামের ছবি (Lord Ram) সহ শোভাযাত্রায় হাটতে দেখা গেল আলিপুরদুয়ার লোকসভার তৃণমূল প্রার্থী (Alipurduar TMC candidate) প্রকাশ চিক বড়াইক এবং জেলা তৃণমূল চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মাকে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক (Controversy)। রাম মন্দির নিয়ে উন্মাদনার জেরে রামভক্তদের আশীর্বাদই চাইছে কি তৃণমূল? তা নিয়ে প্রশ্ন উঠছে ! 

আরও পড়ুন: ভগবানগোলা উপনির্বাচনে একতরফা প্রার্থী ঘোষণা কংগ্রেসের, বিদ্রোহ জোট শরিক সিপিআইএমে

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জয়গাও হিন্দু জাগরণ সমিতির উদ্যোগে হিন্দু নববর্ষ উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। অপরদিকে আগামী ১৭ এপ্রিল রামনবমী থাকলেও সেই সময় নির্বাচন বিধি নিষেধের কারণে প্রতিবছরের মতো এবার আর সম্ভব ছিল না শোভাযাত্রা বের করার বিষয়টি। ফলে একই সঙ্গে রামনবমীর কলস যাত্রাও রামের ছবি সহ সাজিয়ে বের করা হয়েছিল শোভাযাত্রাটি। সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ ছিল তৃণমূল নেতৃত্বের। শোভাযাত্রা চলাকালীন সেখানে প্রচার করতে করতে উপস্থিত হন তৃণমূল প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ এবং জেলা তৃণমূল চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। জয়গাও গোপী মোহন ময়দান থেকে প্রায় ৩ কিলোমিটার রাস্তা হেঁটে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন বলেও জানা যায়। যার কথা জানাজানি হওয়ার পরেই এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

আরও পড়ুন: Sandeshkhali Chaos: সন্দেশখালির ঘটনায় আহত কনস্টেবল, কলকাতার হাসপাতালে সফল অস্ত্রোপচার

এপ্রসঙ্গে আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইক বলেন, "উৎসব সবার। সব জায়গায় যাই। চার্চ ও মসজিদেও গেছি। এই শোভাযাত্রাতেও আমন্ত্রণ পেয়ে গেছি, ধন্যবাদ উদ্যোক্তাদের।" প্রচারে রাম-কে ছিনিয়ে নেওয়ার বিষয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি আরও বলেন, "আমরা উন্নয়ন নিয়েই প্রচারে আছি।" রামভক্তদের আশীর্বাদ পাবেন কিনা এই প্রশ্নের উত্তরে বলেন, ভালো ফলাফল হবে জানি।" পাশাপাশি তিনি আরও বলেন, "রাম নির্দিষ্ট কোনও একদেশের মানুষ নন। তিনি সমগ্র মানবজাতির কাছে আদর্শ। তাছাড়া ওই শোভাযাত্রাটি একটি ধর্মীয় সংগঠনের ছিল। ওরা আমাকে নিমন্ত্রণও করেছিল। তাই গেছিলাম।"

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘কী পরিণতি হয় দেখবেন, বাঁচানোর লোক থাকবে না’, BJP-কে হুঁশিয়ারি অভিষেকের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget