এক্সপ্লোর

Sandeshkhali Chaos: সন্দেশখালির ঘটনায় আহত কনস্টেবল, কলকাতার হাসপাতালে সফল অস্ত্রোপচার

Constable Health Update: গতকাল রাতে সন্দেশখালির শীতুলিয়া ক্যাম্পে ঢুকে কনস্টেবলের মাথা ফাটিয়ে দেওয়া হয়।

ঝিলম করঞ্জাই, কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali Chaos) ঘটনায় আহত কনস্টেবলের সফল অস্ত্রোপচার। হাসপাতাল সূত্রে খবর, বের করা গিয়েছে মস্তিষ্কে জমে থাকা রক্ত। আগামী কয়েকদিন সন্দীপ সাহাকে রাখা হবে পর্যবেক্ষণে। 

কী ঘটেছিল?

গতকাল রাতে সন্দেশখালির শীতুলিয়া ক্যাম্পে ঢুকে কনস্টেবলের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এদিন ভোর ৪টে নাগাদ মল্লিকবাজারে বেসরকারি হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয় ওই কনস্টেবলকে। হাসপাতালের চিকিৎসদের সন্দীপ জানিয়েছেন, ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁর মাথায় আঘাত লাগে। তাতেই রক্ত বেরোতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, আহত অবস্থাতেই তিনি তাঁর আরেক সহকর্মীকে ফোন করে ডাকেন। তাঁর অবস্থার কথা জানান। এরপরই খবর দেওয়া পরিবারকে। সন্দীপ তাঁর স্ত্রী এবং জামাইবাবুকে জানিয়েছেন ঘটনার সময় কেউ তাঁর মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে। কিন্তু কে বা কারা এই কাজ করে, তা দেখতে পাননি বলেই জানিয়েছেন আহত কনস্টেবল। এই ঘটনায় তৃণমূল ও যুব তৃণমূলের দুই নেতা-সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।   

হাসপাতাল সূত্রে খবর, ৬টা ৫ নাগাদ শুরু হয় অস্ত্রোপচার, শেষ হয় ৬টা ৫৫ নাগাদ। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে জমে থাকা রক্ত বের করা গিয়েছে। এদিন প্রথমে তাঁকে রাখা হয় ITU-কে। বিশেষজ্ঞ নিউরো সার্জেন্টদের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। আগামী চারদিন রাখা হবে পর্যবেক্ষণে। মাথায় চোটের ফলে আর কোনও সমস্যা হচ্ছে কিনা তা দেখার জন্যই এই পর্যবেক্ষণ রাখতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, রক্ত জমাট বাঁধা ছাড়া মাথায় আর কোনও গুরুতর আঘাত নেই। তাই বিপন্মুক্ত হলেও আপাতত ভর্তি থাকতে হবে হাসপাতালে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, ১২ বছর আগে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন সন্দেশখালির ঘটনায় আহত সন্দীপ সাহা। জানা গিয়েছে, গত কয়েকবছর তাঁর পোস্টিং ছিল বসিরহাটে। পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল তেহট্টের বেতাইয়ের বাসিন্দা সন্দীপের। আড়াই বছর বয়সী শিশু পুত্র এবং স্ত্রী তাঁর কাছেই থাকতেন। দোলযাত্রায় বাড়ি এসেছিলেন। তারপর থেকেই স্ত্রী-পুত্র বাড়িতেই ছিলেন। পুলিশ কর্মীর উপর আক্রমণের ঘটনায় আতঙ্কিত পরিবার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sealdah: ভোগান্তির দিন শেষ, শীঘ্রই শিয়ালদা থেকে সব ট্রেন ১২ কোচের, দিনক্ষণ জানাল রেল

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে মুম্বই থেকে শুরু হল ককরোচ জনতা পার্টির আন্দোলন
জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে মুম্বই থেকে শুরু হল ককরোচ জনতা পার্টির আন্দোলন
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget